এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘শয়নে-স্বপনে শুধু ভাইপো, নাম নিয়ে বলছি, শুভেন্দু অধিকারী মিরজাফর’, নন্দীগ্রামে আক্রমণে অভিষেক

Nandigram News: ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ১০টা ছুঁইছুঁই। পানাফুল রংয়ের শার্ট পরিহিত অভিষেকের দিকেই তাক করা সব ক্যামেরা, আলো।

নন্দীগ্রাম: এক বা দুই কিলোমিটার নয়, দীর্ঘ ১৯ কিলোমিটার পদযাত্রা। বৃহস্পতিবার নন্দীগ্রামে পৌঁছতে রাত হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ে (Abhishek Banerjee) র। তার পরেও থামলেন না তৃণমূলের সাধারণ সম্পাদক। জমি আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র আক্রমণ করলেন। জানিয়ে দিলেন, রাত ১০টায় নিজের এলাকায় মিটিং করার ক্ষমতা নেই শুভেন্দুরও, কিন্তু তিনি করে দেখিয়ে দিলেন (Nandigram News)। 

নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি অভিষেকের দফতরে কর্মরত 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হয়েছেন। তার পর থেকে অভিষেকের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন শুভেন্দু।  তাঁর মা-বাবা, স্ত্রীর নাম টেনে ট্যুইটও করেছেন। এদিন কার্যতই তার জবাবি ভাষণ দিলেন অভিষেক।

ঘড়ির কাঁটা তখন রাত সাড়ে ১০টা ছুঁইছুঁই। পানাফুল রংয়ের শার্ট পরিহিত অভিষেকের দিকেই তাক করা সব ক্যামেরা, আলো। হইহই রব চারিদিকে। তার মধ্যে একটানা শুভেন্দুকে নিশানা করে গেলেন অভিষেক। তাঁর কথায়, "আমার বিরুদ্ধে এত ইডি, সিবিআই লাগিয়েছে।  কথায় কথায় খালি ভাইপো, ভাইপো, ভাইপো, ভাইপো, ভাইপো। সকাল থেকে রাত। এতবার বোধহয় বাবা-মার নামও নেয় না। স্বপনে, শয়নে, জাগরণে, সকাল থেকে রাত পর্যন্ত খালি ভাইপো, ভাইপো। নাম নিতে পারে না। আপনারা বলুন, এত বড় নেতা যদি হয়, আমার নাম নিতে ভয় কিসের? আসলে ক্ষমতা নেই।"

আরও পড়ুন: Mamata Banerjee : পড়ুয়াদের অভাব, অভিযোগ শুনতে শিক্ষা দফতরে লেটার বক্স লাগানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

শুভেন্দুকে সরাসরি আক্রমণ করে অভিষেক আরও বলেন, "আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, শুভেন্দু অধিকারী ঘুষখোর, শুভেন্দু অধিকারী বেইমান, শুভেন্দু অধিকারী মিরজাফর। এখন রাত সাড়ে ১০টা বাজে। গদ্দার অধিকারীর ক্ষমতা আছে, নিজের বিধানসভায় এত রাতে মিটিং করবে? ওদের কাছে ইডি, সিবিআই আছে, মোদিজি আছে, অমিতজি আছে, যোগীজি আছে, কিন্তু মানুষ নেই। তৃণমূলের কাছে ইডি, সিবিআই কিছু নেই, কিন্তু মানুষ আছে। রাত সাড়ে ১০টায় নন্দীগ্রামের মাটিতে মিটিং করে দেখিয়ে দিলাম, মানুষ কার সঙ্গে আছে।"

নন্দীগ্রামবাসীকে এদিন মেরুদণ্ড সোজা রেখে লড়াই করতেও আহ্বান জানান অভিষেক। বলেন, "আগামীদিনে দূষণমুক্ত হবে নন্দীগ্রাম। বার বার এই জেলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে। কিন্তু নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই চেয়েছিল বলেই পরিবর্তন হয়েছে।" বিধানসভা নির্বাচনে কারচুপি করেই শুভেন্দু জিতেছেন বলেও এ দিন দাবি করেন অভিষেক। তাঁর দাবি, আপাতত টিজার দেখিয়ে গেলেন তিনি, তিন মাস পর গোটা ছবির প্রদর্শন হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget