এক্সপ্লোর

Nandigram News: বহিরাগত ঢোকানোর অভিযোগ, নন্দীগ্রামে সমবায় সমিতি নির্বাচন ঘিরে তুলকালাম, মুখোমুখি তৃণমূল-বিজেপি

Purba Medinipur News: তৃণমূল এবং বিজেপি, দু’পক্ষই পরস্পরে দিকে আঙুল তুলেছে। 

নন্দীগ্রাম: বহিরাগতদের আনার অভিযোগে নন্দীগ্রামের (Nandigram) সমবায় সমিতির নির্বাচন ঘিরে তুলকালাম (Cooperative Election)। তৃণমূল (TMC) এবং বিজেপি (BJP) কর্মীদের মধ্যে বচসা। তার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়াল এলাকায়। তৃণমূল এবং বিজেপি, দু’পক্ষই পরস্পরে দিকে আঙুল তুলেছে। 

নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বহিরাগত ঢোকানোর অভিযোগ

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৬টি আসনে লড়াই করছে বিজেপি এবং তৃণমূল। ছয় আসনেই প্রার্থী গিয়েছে দুই দল। কন্তু এ দিন নির্বাচন চলাকালীন দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের আনার অভিযোগ তোলে। 

তাকে ঘিরে উত্তেজনা চরমে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম থানার পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, তা অনুযায়ী, নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি বিজেপি-র দখলে গিয়েছে। একটি আসন গিয়েছে তৃণমূলের ঝুলিতে।

আরও পড়ুন: Nandigram BJP Wins: বিজেপির দখলে নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি, ১ আসন তৃণমূলের ঝুলিতে

সকাল থেকে নজরে ছিল এই ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। কারণ এখানকারই বিধায়ক বিজেপি বিধায় তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই সমবায় সমিতির নির্বাচনে হটস্পট হয়ে ওঠে ভেকুটিয়া। 

আবার সমবায় সমিতির নির্বাচন ঘিরে বিগত কয়েক দিনে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া এবং নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের বিবাদও বারবার প্রকাশ্যে এসেছে। ফলে ফলে আলাদা আলাদা মনোনয়নপত্র জমা দেয় তৃণমূলের দুই গোষ্ঠী। 

সমবায় নির্বাচন ঘিরে অস্বস্তি ছিল তৃণমূলের অন্দরেই

২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকেই নির্বাচনী রাজনীতির ভরকেন্দ্র হয়ে উঠেছে নন্দীগ্রাম। তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়ে এই নন্দীগ্রাম থেকেই ভোটে নাম লেখান শুভেন্দু। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটের ফলাফল শুভেন্দুর পক্ষে গেলেও, নন্দীগ্রামের ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে। মামলা ঝুলছে আদালতে। সেই আবহেই সমবায় নির্বাচন ঘিরেও টানটান উত্তেজনা ছিল। পুলিশ মোতায়েন করা হয়েছিল জায়গায় জায়গায়।

তার পরও যদিও গন্ডগোল এড়ানো যায়নি।   বিজেপি-র দাবি, স্বচ্ছ নির্বাচন হলে নন্দীগ্রামে খাতাই খুলতে পারত না তৃণমূল। জোড়াফুল শিবির আবার জানিয়েছে, বিজেপি-র বোর্ড গঠনের স্বপ্ন অধরাই থেকে যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
Mamata on Madan : 'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
TMC News: ‘অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট…সিপিএম, বিজেপি সব বাচ্চা’, মমতার ‘সেনাপতি’কে ধারাল আক্রমণ মদন মিত্রের
‘অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট…সিপিএম, বিজেপি সব বাচ্চা’, মমতার ‘সেনাপতি’কে ধারাল আক্রমণ মদন মিত্রের

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget