এক্সপ্লোর

Nandigram BJP Wins: বিজেপির দখলে নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি, ১ আসন তৃণমূলের ঝুলিতে

Cooperative Election: নন্দীগ্রামে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বিজেপির দখলে। ১২টি আসনের মধ্যে ১১টিতেই জয়ী বিজেপি, তৃণমূলের ঝুলিতে মাত্র একটি আসন।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে (nandigram) ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ( Vecutia Agricultural Cooperative) বিজেপির (BJP) দখলে। ১২টি আসনের মধ্যে ১১টিতেই জয়ী বিজেপি, তৃণমূলের (TMC) ঝুলিতে মাত্র একটি আসন। বিজেপির দাবি, ওই আসনেও মোটে একটি মোটের ব্যবধানে জিতেছেন জোড়াফুল প্রার্থী। 

কী ঘটেছিল?
নির্বাচনের আগে পর্যন্ত এই সমবায় সমিতি তৃণমূলের দখলে ছিল। ফলপ্রকাশের পর দেখা গেল, ছবিটা বদলে গিয়েছে। সকাল থেকে এই ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে দফায় দফায় গণ্ডগোল শুরু হয়। দুই শিবিরের যে ক্যাম্প ছিল, সেখানেও ঝামেলা হয়। বেলা যত গড়ায়, তত ঝামেলা বাড়ে। বস্তুত এদিন নন্দীগ্রামের এই সমবায় সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনার মেজাজ ছিল সকাল থেকেই। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা দেখা যায় দফায় দফায়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বহিরাগতদের আনার অভিযোগ তোলে। সেখান থেকেই উত্তেজনা, পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অশান্তির পরিবেশ ফল বেরোনোর পরও থামেনি, বরং নতুন করে মাথাচাড়া দিয়েছে। অভিযোগ, তার পরই তৃণমূলের ভেকুটিয়া ১ নম্বর অঞ্চল সভাপতিকে মারধর করেন বিজেপির মহিলা সমর্থকরা। তৃণমূলের অঞ্চল সভাপতির অভিযোগ, জনতার রায় মেনে নিতে হবে। কিন্তু তাঁকে যে আক্রমণ করা হয়েছে, সেটাও বলেন জোড়াফুল শিবিরের নেতা। যদিও পরে ৩৭ নম্বর বুথে বিজেপির জয়ী প্রার্থী ভরত কুমার মণ্ডল বলেন, 'এই ভোটে সাধারণ মানুষ তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদের বিপুল ভোটে জিতিয়েছে। আমি ২৪১ ভোটের মধ্যে ১৪৯ ভোট পেয়েছি। এই জয় সাধারণ মানুষের জয়। আগামীদিনে পঞ্চায়েত নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়বে।' তাৎপর্যপূর্ণ বিষয় হল, এখানকারই বিধায়ক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে হারিয়ে জিতেছিলেন শুভেন্দু। পরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে আসেন মমতা।

উত্তেজনা অন্যত্রও...
ভেকুটিয়ার পাশাপাশি এদিন মালদার চাঁচলের হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরেও উত্তেজনা ছড়ায়। বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে জমায়েতের অভিযোগ ওঠে। সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি। চাঁচলের নয়াতুলি মহানন্দাপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ওই ঘটনা ঘটেছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

আরও পড়ুন:"১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে ফেরত পাঠিয়ে দেব", মদনের নিশানায় শুভেন্দু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget