এক্সপ্লোর

Purba Medinipur News: ঘরে ঢুকে শিশুকে অপহরণ, পুলিশকে টেক্কা দিতে রোমহর্ষক বাইক দৌড়, হার মানায় হিন্দি ছবিকেও

Purba Medinipur News: একেবারে হিন্দি ছবির রোমহর্ষক দৃশ্যের অনুকরণে অপহরণকারী যুবকের হাত থেকে শিশুটিকে উদ্ধার করল পুলিশ।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: এক পাড়ায় বাস, প্রতিদিন দেখা সাক্ষাৎ। কিন্তু তলে তলে প্রতিবেশির শিশুর উপর নজরদারি। সুযোগ পেয়েই একরত্তিকে নিয়ে চম্পট। অপহরণের পর মোটা টাকার মুক্তিপণও দাবি (Child Kidnapping)। কিন্তু পুলিশের তৎপরতায় অভিসন্ধি পূরণ হল না। একেবারে হিন্দি ছবির রোমহর্ষক দৃশ্যের অনুকরণে অপহরণকারী যুবকের হাত থেকে শিশুটিকে উদ্ধার করল পুলিশ। আর এই গোটা পর্বে টানটান উত্তেজনার সাক্ষী থাকলেন স্থানীয়রা (Police Chasing Child Kidnapper)।

ঘরে ঢুকে শিশুকে অপহরণ

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News)  ঘটনা। ১১ মাসের শিশুপুত্রকে নিয়ে ঘরকন্না এক মহিলার। ছেলে সামলানোর পাশাপাশি সংসারের যাবতীয় কাজকর্মর দায়িত্বও তাঁর কাঁধে। শুক্রবারও তার অন্যথা হয়নি। শিশুপুত্র যখন খেলায় মগ্ন, সেই ফাঁকে কাজ সেরে নিচ্ছিলেন তার মা। আচমকা পায়ের শব্দে সম্বিত ফেরে তাঁর। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একরত্তিকে কোলে নিয়ে উধাও প্রতিবেশি যুবক শেখ সিরাজুল ওরফে সুবল।

চোখের সামনে ছেলেকে অপহৃত হতে দেখে তখন পাগলপারা অবস্থা ওই মহিলার। বাড়ির বাইরে ছুটে বেরিয়ে দেখেন ছেলেকে নিয়ে উধাও অপহরণকারী। মোটর সাইকেলের সামনের দিকে বসিয়ে, গামছার সঙ্গে শিশুটিকে বেঁধে সুবল চম্পট দেন বলে অভিযোগ। আশেপাশের কয়েক জন রাস্তায় তাঁকে মোটর সাইকেল ছুটিয়ে পালাতে দেখলেও বিষয়টি বোধগম্য হয়নি কারও। ওই মহিলার চিৎকার শুনে তাই থতমত খেয়ে যান সকলে। ছুটে আসেন পাড়া-প্রতিবেশিরা। সব জানতে পেরে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু নাগাল মেলেনি সুবলের।

আরও পড়ুন: Birbhum Violence: বগটুই গ্রামে সিবিআই আধিকারিকরা, নুমনা সংগ্রহ ফরেন্সিক দলের

তাই শেষমেশ থানা-পুলিশের দ্বারস্থ হয় গোটা পরিবার। তার কিছু ক্ষণ পরই সুবলের কাছ থেকে ফোন পান শিশুটির মা। তাঁর কাছে সুবল ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন বলে অভিযোগ। শিশুটির মায়ের দাবি, টাকা নিয়ে এলে ছেলেকে হাতে নিরাপদে মায়ের কোলে তুলে দেবেন বলে জানান। তাঁকে সুবল ১১৬বি জাতীয় সড়ক সংলগ্ন শীতলপুরে টাকা নিয়ে যেতে বলেন সুবল।

রোমহর্ষক বাইক দৌড় পুলিশ-অপহরণকারীর

বিষয়টি পুলিশকে জানান শিশুটির মা। সেই মতো ওই এলাকায় তল্লাশি অভিযানে বেরোয় নন্দকুমার থানার ট্রাফিক বিভাগের পুলিশ। তাদের দেখে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে মেচেদার দিকে পালাতে উদ্যত হন সুবল। এর পরই শুরু হয় রোমহর্ষক চোর-পুলিশ খেলা। সুবল মোটর সাইকেলের গতি যত বাড়ান, পুলিশও মোটরসাইকেলের গতি বাড়িয়ে ধাওয়া করতে থাকে তাঁকে।

শেষমেশ স্থানীয়দের সহযোগিতায় তমলুকে সুবলের নাগাল পায় পুলিশ। ধৃতের থেকে নিরাপদেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তাকে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। সুবলের মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের হাতে ধরা পড়েছে সুবল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget