এক্সপ্লোর

Tamluk : তমলুকে তৃণমূল প্রধানকে মারধরের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু, গ্রেফতার ৯ বিজেপি কর্মী

TMC Leader Baten : নবান্ন অভিযানে আসার পথে তমলুক টোল প্লাজায় আটকানো হয় হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে

তমলুক : বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে তমলুকে (Tamluk) তৃণমূল প্রধানকে মারধরের ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু। ঘটনায় ৯ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। যদিও বিজেপির জেলা সহ সভাপতি আশিস মণ্ডলের দাবি, তাঁদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। হাসপাতালে ভর্তি তৃণমূল প্রধান। 

কিল, চড়-ঘুষি, ঘিরে মারধর ! মাটিতে ফেলে লাথি, মুখে ঘুষি, মাথায় লাঠির বাড়ি ! গতকাল তমলুক টোল প্লাজায় এভাবেই মারধর করা হয় তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুরের রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে।

আরও পড়ুন ; "পাওনা আছে, নিশ্চয়ই মার খেতে এসেছিল", তমলুকের ঘটনায় দলীয় কর্মী-সমর্থকদের সমর্থন দিলীপের

ঘটনার বিবরণ-

মঙ্গলবার সকালে নবান্ন অভিযানে আসার পথে তমলুক টোল প্লাজায় আটকানো হয় হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে। ময়না থেকে আসা বিজেপি নেতা-কর্মীদের গাড়িও আটকানো হয়। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি। সেই বিক্ষোভ চলাকালীন তৃণমূলের পঞ্চায়েত প্রধান তারক জানাকে বেধড়ক মারধর করা হয়। ছিড়ে ফেলা হয় তৃণমূলের ফ্লেক্স-হোর্ডিং।

তারক জানা বলেন, তমলুক টোলপ্লাজায় মুখ্যমন্ত্রীর পোস্টার লাগিয়েছিলাম। সেগুলো ছিঁড়ছিল বিজেপি কর্মী-সমর্থকরা। তখন বাধা দিই। পুলিশ দাঁড়িয়েছিল। সিসি টিভির ফুটেজও আছে। সেইসময় একটা ছেলে বলল, এই তুমি দাঁড়াও দাঁড়াও। তখনই অতর্কিতে হামলা চালানো হয়।

পরে পুলিশ গিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিশাল পুলিশ বাহিনী এসে লাঠি উঁচিয়ে, তাড়া করে বিজেপি কর্মীদের সরিয়ে দেয়। দলের প্রহৃত নেতাকে দেখতে রাতে হাসপাতালে যান দুই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, মানস ভুঁইঞা ও তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র।

এই ঘটনায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ দলীয় কর্ম-সমর্থকদের পাশে দাঁড়িয়ে বলেন, "পঞ্চায়েতের তৃণমূলের নেতা ওখানে এল কী করে ? নিশ্চয়ই মার খেতে এসেছে । পাওনা আছে। যদি এসে থাকে ভাল করে দেওয়া উচিত। হাসপাতালে ছেড়ে তাঁর ট্রিটমেন্টের ব্যবস্থা করে এখানে আসবে আমাদের কর্মীদের। এই ধরনের শয়তানরা, সমাজবিরোধীরা পশ্চিমবঙ্গের এই বদনামের জন্য দায়ী।"

প্রসঙ্গত, নবান্ন অভিযানের আগে দলের কর্মীদের চাঙ্গা করতে নেমে বাঁকুড়ায় প্রস্তুতি সভা করেন দিলীপ। কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেছিলেন, "এখন থেকে বাঁশ কেটে রাখুন। শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন। চাঁচবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন। মারলে গায়ে দাগ থাকবে।"

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget