এক্সপ্লোর

Dilip Ghosh : "পাওনা আছে, নিশ্চয়ই মার খেতে এসেছিল", তমলুকের ঘটনায় দলীয় কর্মী-সমর্থকদের সমর্থন দিলীপের

BJP Rally Update : নবান্ন অভিযান ঘিরে আজ তমলুক টোল প্লাজা এলাকায় কার্যত ধুন্ধুমার বেধে যায়

দীপক ঘোষ, কলকাতা : পাল্টা প্রতিরোধের আহ্বান তিনি জানিয়েছিলেন। সেইমতো দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে 'বাঁশ কেটে' রাখার কথাও বলেছিলেন। সেই একই সুরে এবার তৃণমূল প্রধানকে মারধরের ঘটনায় দলীয় কর্মী-সমর্থকদেরই পাশে দাঁড়ালেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

নবান্ন অভিযান ঘিরে আজ তমলুক টোল প্লাজা এলাকায় কার্যত ধুন্ধুমার বেধে যায়। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে আটকে দেওয়ায় পথ অবরোধ করে গেরুয়া শিবির। বিক্ষোভ চলাকালীন সেখান দিয়ে যাওয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান তারক জানাকে দেখে তেড়ে যান বিজেপি কর্মীরা। তাঁকে মারধর করে জামা ছিঁড়ে দেওয়া হয়। তারক জানা তৃণমূল পরিচালিত রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।

এনিয়ে তারক জানা বলেন, গতকাল বিকেলে তমলুক টোলপ্লাজায় মুখ্যমন্ত্রীর পোস্টার লাগিয়েছিলাম। সেগুলো ছিঁড়ছিল বিজেপি কর্মী-সমর্থকরা। তখন বাধা দিই। পুলিশ দাঁড়িয়েছিল। সিসি টিভির ফুটেজও আছে। সেইসময় একটা ছেলে বলল, এই তুমি দাঁড়াও দাঁড়াও। তখনই অতর্কিতে হামলা চালানো হয়।

আরও পড়ুন ; নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার সাঁতরাগাছিতে, জলকামান ব্যবহার পুলিশের, পাল্টা ইট-বাঁশ বিজেপির

এপ্রসঙ্গে দলীয় কর্ম-সমর্থকদের পাশে দাঁড়িয়ে দিলীপ বলেন, "পঞ্চায়েতের তৃণমূলের নেতা ওখানে এল কী করে ? নিশ্চয়ই মার খেতে এসেছে । পাওনা আছে। যদি এসে থাকে ভাল করে দেওয়া উচিত। হাসপাতালে ছেড়ে তাঁর ট্রিটমেন্টের ব্যবস্থা করে এখানে আসবে আমাদের কর্মীদের। এই ধরনের শয়তানরা, সমাজবিরোধীরা পশ্চিমবঙ্গের এই বদনামের জন্য দায়ী।" প্রসঙ্গত, নবান্ন অভিযানের আগে দলের কর্মীদের চাঙ্গা করতে নেমে বাঁকুড়ায় প্রস্তুতি সভা করেন দিলীপ। কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেছিলেন, "এখন থেকে বাঁশ কেটে রাখুন। শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন। চাঁচবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন। মারলে গায়ে দাগ থাকবে।"

এদিকে আজ নবান্ন অভিযানে যাওয়ার পথে, দফায় দফায় বাধা দেওয়া হয় সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে। প্রথমে সোনামুখী স্টেশনের বাইরে আটকানো হয়। ২৫ জন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। প্রতিবাদে সোনামুখী থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিধায়ক ও বিজেপি কর্মীরা। এরপর পাত্রসায়রের রসুলপুর বাজারে ফের আটকানো হয় বিধায়কের গাড়ি। বিধায়কের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয়। পাত্রসায়র থানার গেট আটকে বিক্ষোভ দেখান সোনামুখীর বিজেপি বিধায়ক। এরপর গাড়িতে করে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget