এক্সপ্লোর

Purba Medinipur: শুভেন্দুর বাড়ি সামনে পুলিশের টহল, তীব্র ক্ষোভ বিজেপির

Purba Medinipur News: ইতিমধ্যেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশের অভিযানের অভিযোগ নিয়ে মুখ্যসচিবের কাছে জবাব চেয়েছেন খোদ রাজ্যপাল।

ঋত্বিক প্রধান, অনির্বাণ বিশ্বাস ও বিশ্বজিৎ দাস, পূর্ব মেদিনীপুর: কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি সংলগ্ন এলাকায় পুলিশের টহল। গোটা ঘটনায় নজরদারির অভিযোগ তুলেছে বিজেপি। যদিও, তা মানতে নারাজ তৃণমূল। এর মধ্যেই, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশের অভিযানের অভিযোগ নিয়ে মুখ্যসচিবের কাছে জবাব চেয়েছেন খোদ রাজ্যপাল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দফতরে রবিবার পুলিশি অভিযানের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে বিতর্ক। আর তার পরের দিনই কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সংলগ্ন এলাকায় পুলিশের তৎপরতা ঘিরে তুঙ্গে উঠল চাপানউতোর।

কাঁথি কলেজের সামনেই রয়েছে অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জ। সোমবার সকালে দেখা যায়, শান্তিকুঞ্জের আশপাশের রাস্তায় টহল দিচ্ছে পুলিশ। পুলিশের দাবি, এটা রুটিন টহল। যদিও বিজেপির দাবি, পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে শুভেন্দু অধিকারীর উপর নজরদারি চালানো হচ্ছে। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত বলেন, 'বিভিন্ন সময় বিভিন্নভাবে নজরদারি চালানো হচ্ছে।' অভিযোগ অস্বীকার করে তৃণমূলের নেতা তরুণকুমার মাইতি বলেন, 'আইন আইনের মতো কাজ করছে। ওদের কাজই হচ্ছে শুধু অভিযোগ করা।' রবিবার শুভেন্দু অধিকারীর দফতরে পুলিশি অভিযানের অভিযোগ করে, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। মুখ্যসচিবকে দেখাও করতে বলেছেন তিনি। এরপর সোমবার রাজ্যপাল ট্যুইট করে বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের মদতে, রাজনৈতিক প্রতিহিংসাবশত, তাঁর নন্দীগ্রামের অফিস-বাসভবনে, বেআইনিভাবে ঢুকেছে বিশাল সংখ্যক পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স। এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এব্যাপারে সকাল ১১টার মধ্যে মুখ্যসচিবের কাছে জবাব চেয়েছি। 

 

তৃণমূলের কটাক্ষ:
মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'বিরোধী দলনেতার উচিত পদত্যাগ করা, রাজ্যপাল ও বিরোধী দলনেতা এক জনেরই হওয়া উচিত।'

পাল্টা তোপ বিজেপির:
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি, 'যারা তৃণমূল থেকে আমাদের দলে এসেছে, তাদগের পিছনে পুলিশ লাগানো হচ্ছে, শুভেন্দু-অর্জুন, জীতেন্দ্র তিওয়ারি, তাদের ডিসটার্ব করার চেষ্টা করা হচ্ছে।'

তৃণমূল-বিজেপির টক্করে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি বলেন, 'দু’জনেই গণতন্ত্রকে পরোয়া করে না, দুটোই বিপজ্জনক। প্রথমত, পুলিশ কেন যাবে? আর রাজ্যপালই বা কেন এতো ট্যুইট করবেন! মূল্যবৃদ্ধি-চাকরি নেই, এসব থেকে নজর ঘোরাতেই নাটক।'

আরও পড়ুন: দীর্ঘদিন থমকে রেল প্রকল্প, তৃণমূলকে নিশানা বিজেপির, পাল্টা তোপ রাজ্যের শাসকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
CM On Annapurna Yojana: পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের

ভিডিও

Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী
Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?
TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget