এক্সপ্লোর

Dakshin Dinajpur: দীর্ঘদিন থমকে রেল প্রকল্প, তৃণমূলকে নিশানা বিজেপির, পাল্টা তোপ রাজ্যের শাসকের

Dakshin Dinajpur Update: স্থানীয়দের মনে আশা জাগিয়ে এক দশকেরও বেশি সময় আগে যে রেলপথের কাজ শুরু হয়েছিল, এখনও তা বিশ বাঁও জলে।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর:  বালুরঘাট-হিলি রেলপ্রকল্প নিয়ে ফের শুরু কেন্দ্র-রাজ্য তরজা। নতুন রেলপথের জন্য জমি অধিগ্রহণে (Land aquisition) ব্যর্থ রাজ্য সরকার, সেই কারণেই থমকে রয়েছে প্রকল্প। এমনই অভিযোগ তুললেন বালুরঘাটের বিজেপি বিধায়ক। অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা অভিযোগ, জমি অধিগ্রহণের জন্য সময়মতো টাকা প্রয়োজন, তা দিচ্ছে না কেন্দ্র। সেই কারণেই ধাক্কা খাচ্ছে রেলপ্রকল্পের কাজ। ফলে স্থানীয়দের মনে আশা জাগিয়ে এক দশকেরও বেশি সময় আগে যে রেলপথের কাজ শুরু হয়েছিল, এখনও তা বিশ বাঁও জলে। 

থমকে প্রকল্প:
বালুরঘাটের আত্রেয়ী নদী। এখন নদীর বুক থেকে রেলসেতুর পিলারটা উঠে রয়েছে। পিলার ওঠার পর থেকে আর কাজ এগোয়নি। থমকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট-হিলি (Balurghat-Hili) রেলপ্রকল্প। যা নিয়ে ফের বাগযুদ্ধে বিজেপি আর তৃণমূল। 

বিজেপির অভিযোগ:
সোমবার বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করেন, জমি অধিগ্রহণ নিয়ে তৃণমূল (TMC) সরকার ব্যর্থ। সেই ব্যর্থতার কারণেই থমকে রয়েছে নতুন রেলপথ তৈরির কাজ। অশোক লাহিড়ি বলেন, 'রাজ্য সরকারের জন্যই রেলপ্রকল্প থমকে। কেন্দ্র টাকা দেওয়ার জন্য বসে আছে। কিন্তু রাজ্য জমি অধিগ্রহণ করতে পারছে না।'

পাল্টা তোপ তৃণমূলের:
অভিযোগ উড়িয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। দলের জেলা সভাপতি উজ্জ্বল বসাকের দাবি, 'একদম ভুল কথা। রাজ্যের তরফে সব কাজ রেডি। শুধু কেন্দ্রের টাকার অভাবে কাজ এগনো যাচ্ছে না।'

একলাখি-বালুরঘাট রেল উন্নয়ন কমিটি সূত্রে খবর, রেলমন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় কার্যকালে দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটের সঙ্গে বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি শহরকে রেলপথে জোড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৯ কিলোমিটার দীর্ঘ রেলপথের জন্য প্রাথমিক ভাবে বরাদ্দ করা হয় প্রায় ২৪০ কোটি টাকা। ২০১১ সালে প্রকল্পের কাজ শুরু হয়। অভিযোগ, কাজ শুরুর কয়েক মাসের মধ্যেই আচমকা তা বন্ধ হয়ে যায়। ওই উন্নয়ন কমিটি সূত্রে খবর, চলতি অর্থবর্ষের রেলবাজেটে বালুরঘাট-হিলি রেলপ্রকল্পে জমি অধিগ্রহণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। 

কবে প্রকল্প, প্রশ্ন স্থানীয়দের:
এলাকার বাসিন্দাদের দাবি, রাজনৈতিক আকচাআকচি ছেড়ে কাজ শেষ করুক কেন্দ্র ও রাজ্য সরকার। তাহলে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী সবারই সুবিধা হবে। উন্নতি হবে অর্থনৈতিক পরিস্থিতিরও।  

আরও পড়ুন: জিটিএ ভোটের আগে চাই পাহাড় সমস্যার সমাধান, অনশনে গুরুংপন্থী মোর্চা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget