এক্সপ্লোর

Purba Medinipur News: তীব্র দাবদাহে পরীক্ষার হলেই অসুস্থ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে বসে লিখতে হল উত্তরপত্র

Tamluk News: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) তমলুকের (Tamluk News) ঘটনা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: তীব্র দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। তাপপ্রবাহে (Heat Wave) রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল উচ্চমাধ্যমিক (Higher Secondary Students) পরীক্ষার্তী এক ছাত্রী। সামান্য অসুস্থতা নয়, পরিস্থিতির এতটাই অবনতি হয় যে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। তীব্র দহনেই সে অসুস্থ হয়ে পড়ে বলে জানা গিয়েছে। 

পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) তমলুকের (Tamluk News) ঘটনা। মঙ্গলবার সেখানে একটি উচ্চমাধ্যমিক স্কুলে পরীক্ষা চলছিল। পরীক্ষার হলে বসেই আচমকা অসুস্থ হয়ে পডে়ে সায়নিকা চক্রবর্তী নামের ওই পরীক্ষার্থী। পরিস্থিতি বিবেচনা করে আগে থেকেই স্কুলটিতে মেডিক্যাল টিম উপস্থিত ছিল। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করে ওই পড়ুয়াকে সুস্থ করে তোলার চেষ্টা করে তারা। 

কিন্তু তাতেও কাজ হয়নি। বরং ওই পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই সময় নষ্ট না করে, তড়িঘড়ি তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায়া হয় মেয়েটিকে। সেখানে চিকিৎসা শুরু হলে বেশ খানিক ক্ষণ পর একটু সুস্থ বোধ করে মেয়েটি। তার পর হাতে স্যালাইনের সূচ নিয়ে হাসপাতালেই পরীক্ষা দিতে বসে সে। অসুস্থতার কারণে তাকে লেখা শেষ করার জন্য অতিরিক্ত সময় মঞ্জুর করা হয় উচ্চমাধ্যমিক সংসদের তরফে। 

আরও পড়ুন: South Point School: গরমে পড়ুয়াদের রেহাই দিতে সাউথ পয়েন্টে ৩দিন বন্ধ অফলাইন ক্লাস ।Bangla News

এ দিন হাসপাতালে ওই পড়ুয়ার সঙ্গে ছিলেন স্কুলের এক শিক্ষিকা এবং পরীক্ষাকেন্দ্রের এক জন ইনচার্জ। মেয়েটির পরিবারকেও খবর দেওয়া হয়। তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন তাঁরাও। হাসপাতালের শয্যা বেশ মেয়েটি পরীক্ষা দেওয়ার সময়, উপস্থিত ছিলেন তাঁরাও। 

তীব্র গরমে কয়েক দিন আগেই বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু তার পর এক সপ্তাহের বেশি কেটে গেলেও, কাঠফাটা রোদ এবং গরমের হাত থেকে স্বস্তির কোনও লক্ষণ নেই। বরং প্রতি নিয়ত তাপমাত্রা বেড়েই চলেছে। গত দু’দিন ধরে একনাগাড়ে ৪০-৪২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। তাতে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকেরা। হিটস্ট্রোকও হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন। 

হাসপাতাল থেকে পরীক্ষা উচ্চমাধ্যমিক পড়ুয়ার

এমন পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থার নির্দেশ দিয়েছে বোর্ড। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত স্কুলে বিদ্যুৎ পরিষেবা, পানীয়জল, ঔষধ  এবং মেডিক্যাল টিমের ব্যবস্থা করা করা হয়। তার মধ্যেই এ দিন অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget