এক্সপ্লোর

Purba Midnapur: প্রকাশ্যে তৃণমূলের অন্দরের মতানৈক্য, দলের বিরুদ্ধে ক্ষোভ হলদিয়া পুরসভার বিদায়ী চেয়ারম্যানের

পূর্ব মেদিনীপুরে প্রকাশ্যে তৃণমূলের অন্দরের মতানৈক্য। পদ হারিয়ে, চোখের জল ফেলে সরকারি গাড়ি ছেড়ে অটোয় বাড়ি ফিরলেন হলদিয়ার বিদায়ী চেয়ারম্যান।

বিটন চক্রবর্তী, হলদিয়া (পূর্ব মেদিনীপুর): হলদিয়া পুরসভার (Haldia Municipality) মেয়াদ পেরোনোর পর প্রশাসক বসানো নিয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন বিদায়ী চেয়ারম্যান। পদ হারিয়ে চোখের জল ফেলে সরকারি গাড়ি ছেড়ে অটোয় বাড়ি ফিরলেন। বিদায়ী চেয়ারম্যানের ক্ষোভকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP) ও সিপিএম (CPM)।

পূর্ব মেদিনীপুরে (East Midnapur) প্রকাশ্যে তৃণমূলের (tmc) অন্দরের মতানৈক্য। পদ হারিয়ে, চোখের জল ফেলে সরকারি গাড়ি ছেড়ে অটোয় বাড়ি ফিরলেন হলদিয়ার বিদায়ী চেয়ারম্যান। শেষবেলায় ক্ষোভ উগরে দিলেন দলীয় নেতৃত্বের উপর। 

৫ সেপ্টেম্বর, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও হলদিয়া পুরসভার মেয়াদ ফুরিয়েছে। ৬ তারিখ অর্থাৎ মঙ্গলবার, রাজ্যের তরফে প্রশাসক বসানো হয়েছে ২ পুরসভায়। পাঁশকুড়ার ক্ষেত্রে তৃণমূলের বিদায়ী চেয়ারম্যানকেই পুর-প্রশাসক করা হয়েছে। কিন্তু, হলদিয়ায় তেমনটা হয়নি। সেখানে প্রশাসক করা হয়েছে মহকুমাশাসককে। 

পদ হারিয়েই, মুখ খুলেছেন বিদায়ী চেয়ারম্যান। হলদিয়া পুরসভার (Haldia Municipality)  তৃণমূল নেতা ও বিদায়ী চেয়ারম্যান সুধাংশু মণ্ডলের কথায়, গোটা রাজ্যে যেখানে বিদায়ী চেয়ারম্যানরাই পুর প্রশাসক হলেন সেখানে হলদিয়াতে ব্যাতিক্রম হল, কেন বুঝতে পারছিনা। জনগনের কাছে ভুল বার্তা গেল। আত্মাভিমানে লেগেছে। আমি অন্তর্মুখী, কলকাতায় সেভাবে আমাকে কেউ চেনেনা। দিদির প্রথম দিনের সঙ্গী। 

বিদায়ী চেয়ারম্যানের ক্ষোভকে হাতিয়ার করেই ময়দানে নেমে পড়েছে বিজেপি ও সিপিএম। তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, হলদিয়াতে তৃণমূল কংগ্রেস সরকারিভাবে তোলাবাজি আর কাটমানির খাওয়ার জন্য মহকুমা শাসককে প্রশাসক হিসেবে নিয়োগ করলো।

পূর্ব মেদিনীপুরের (Purba Midnapur) সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলছেন, তৃণমূল (TMC) কংগ্রেস ভোট করাতে ভয় পাচ্ছে। আর তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। তাই পাঁশকুড়ার ক্ষেত্রে বিদায়ী চেয়ারম্যানকে প্রশাসক করা হলেও হলদিয়াতে মহকুমা শাসককে করা হলো। 

তৃণমূলের (tmc) তমলুক সাংগঠনিক জেলার সভাপতি জানিয়েছেন, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। বিজেপি (BJP), সিপিএম (CPM) অহেতুক জলঘোলা করার চেষ্টা করছে। ২০১৭ সালে ২৯ আসন বিশিষ্ট হলদিয়া পুরসভার (Haldia Municipality) সবকটিতেই জয়ী হয় তৃণমূল। ২০২১ সালে শ্যামল আদককে সরিয়ে পুরপ্রধান করা হয় সুধাংশু মন্ডলকে। পুরবোর্ডের মেয়াদ শেষের পর এবার হলদিয়া পুরসভার পুর প্রশাসক করা হল হলদিয়ার মহকুমা শাসককে। 

আরও পড়ুন: East Burdwan News: ডোনেশন দিতে না পারায় ছাত্রের উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন আটকে দেওয়ার অভিযোগ সরকারি স্কুলের বিরুদ্ধে

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget