এক্সপ্লোর

Purulia News: দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও বুস্টার ডোজ মেলেনি,ক্ষুব্ধ ষাটোর্ধ্বরা, বিশৃঙ্খলা পুরুলিয়ার হাসপাতালে

Corona Precaution Dose Purulia: জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন প্রথম সারির করোনা-যোদ্ধারা। ষাটোর্ধ্বরা কয়েকদিন পরে প্রিকশন ডোজ পাবেন।


সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া :  করোনাভাইরাস মোকাবিলায় টিকাকরণ অভিযানের শুরুর পর বিভিন্ন জায়গা থেকেই বিশৃঙ্খলার খবর সামনে এসেছিল। এবার বুস্টার ডোজ ভ্যাকসিন (Corona Precaution Dose) দেওয়াকে কেন্দ্র প্রথম দিনেই করে চরম হয়রানির অভিযোগ পুরুলিয়ার (Purulia) দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Deben Mahata Government Medical College & Hospital)। ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা (Chaos) সৃষ্টি হয় টিকাগ্রহন কেন্দ্রে । সমস্যায় পড়তে হয় বুস্টার ডোজ নিতে আসা ষাটোর্ধ্ব বৃদ্ধবৃদ্ধাদের । এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। হাসপাতালের সুপারের কাছে গিয়ে অভিযোগ জানান ষাটোর্ধ্বরা। অব্যবস্থার দায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘাড়ে দায় চাপিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন প্রথম সারির করোনা-যোদ্ধারা। ষাটোর্ধ্বরা কয়েকদিন পরে প্রিকশন ডোজ পাবেন।

cowin.gov.in এই লিঙ্ক থেকে বুস্টার ডোজ ভ্যাকসিন নেওয়ার মেসেজ পেয়েই সকাল থেকেই শ’য়ে শ’য়ে ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধা এবং ফ্রন্টলাইন ওয়ার্কাররা ভিড় জমান পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজের  টিকাগ্রহন কেন্দ্রে। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সময় সকাল ১১ টা পেরিয়ে গেলেও বুস্টার ডোজ ভ্যাকসিন শুরু না হওয়ায় বিশৃঙ্খলা শুরু হয় । ক্ষোভে ফেটে পড়েন বৃদ্ধবৃদ্ধারা । স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তোলেন তাঁরা । কোথায়, কখন, কিভাবে বুস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হবে তা জানা নেই কারুরই। আর তাতেই এই বিশৃঙ্খলা বাধে । ঘটনার পর নির্দিষ্ট সময়ের পরই পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ  হাসপাতালের সুপারের কাছে গিয়ে প্রতিবাদ জানান তারা । যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কুনাল কান্তি দে জানান, ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধারা অবশ্যই ভ্যাকসিন পাবেন । তবে তার আগে ফ্রন্টলাইন ওয়ার্কাররা ভ্যাকসিন পাবে । আর এরপরই স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন ওই বৃদ্ধ বদ্ধারা।

উল্লেখ্য, করোনা-যুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। আজ থেকে দেশজুড়ে বুস্টার অথবা প্রিকশন ডোজ দেওয়া শুরু হল। প্রথমেই তা পাচ্ছেন স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা-যোদ্ধারা।ষাটোর্ধ্বদেরও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। আজ থেকে কলকাতার সমস্ত টিকাকেন্দ্রে এই ডোজ পাবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ ফ্রন্টলাইন ওয়ার্কার্স। ককটেল নয়, আগে যে ভ্যাকসিন পেয়েছেন, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই ডোজই মিলবে। মূলত সেকেন্ড ডোজ নেওয়ার ২৭৫ দিনের মাথায় বুস্টার ডোজ নেওয়া যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের IG
Laketown News | ৬ বছরের শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'! লেকটাউন এলাকার বাসিন্দা শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget