এক্সপ্লোর

Purulia: ডিওয়াইএফআই নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, গ্রেফতার ৩

DYFI Leader Shot: জখম নেতার নাম কৃষ্ণপদ টুডু। মিটিং করে ফিরছিলেন বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব।

সন্দীপ সমাদ্দার ও পূর্ণেন্দু সিংহ, পুরুলিয়া ও বাঁকুড়া: দক্ষিণেশ্বরের পর পুরুলিয়া, রাজ্যে ফের শ্যুটআউট। পুরুলিয়ার বান্দোয়ানে ডিওয়াইএফআই নেতাকে গুলি করার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। গুলি চালনার ঘটনায় ৩ জনকে গ্রেফতরা করা হয়েছে। ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। জখম নেতার নাম কৃষ্ণপদ টুডু। মিটিং করে ফিরছিলেন বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব। 

দলের অভিযোগ:
ওই এলাকায় একটি কর্মসূচি চলছিল। সেখানে পার্টির সক্রিয়তা বেড়েছিল। তারপরেই এই ঘটনা ঘটে। দলীয় কার্যালয় থেকে ফিরছিলেন ওই ডিওয়াইএফআই নেতা। তখনই হামলা চালানো হয়। দাবি সিপিএমের স্থানীয় নেতৃত্বের।

তৃণমূলের দাবি:
তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, 'বান্দোয়ানে দিদির সুরক্ষাকবত প্রোগ্রাম ছিল। সারাদিন ধরে চলেছে। বিষয়টি জানা নেই। বিস্তারিত জেনে বলতে পারব।'

দক্ষিণেশ্বরে শ্যুটআউট: ঘটনার সূত্রপাত এদিন সকালে। ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, রহড়াতে কিছুদিন আগে একটা ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানতে পারে, সেই ডাকাতিতে যারা অভিযুক্ত তারা ওই হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানাচ্ছে, এদিন সকালে একজন একটা ঘর নেয়। মোট ২টো ঘরে ৩ জন ছিলেন। পুলিশ ছবি দেখিয়ে হোটেল কর্মীদের কাছে জানতে চান, সংশ্লিষ্টদের মধ্যে কেউ হোটেলে আছে কি না, তখনই কর্তৃপক্ষ চিহ্নিত করতে পারে তাদের। হোটেল থেকে ইতিমধ্যেই নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এরপর দোতলায় যান পুলিশ আধিকারিকরা। পুলিশ আসার সঙ্গে সঙ্গেই সম্ভবত টের পান পুলিশ এসেছে। বেপরোয়াভাবে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। তাতেই গুলিবিদ্ধ হন সিভিক ভলান্টিয়ার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজন। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। আহত ওই সিভিক ভলান্টিয়ারকে প্রথমে বেলঘরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। 

কদিন আগেই কলকাতাতেই চলেছে গুলি। বড়দিনের আগের রাতে হাইল্যান্ড পার্কে একটি পানশালায় ঝামেলা হয়। সেখান থেকে এক যুবককে গাড়িতে তুলে কামালগাজিতে নিয়ে গিয়ে গুলি চালানোর ঘটনা ঘটে। তাতে গুরুতর জখম হন ওই যুবক। পানশালা থেকে বেরিয়ে আসার পরই ঘটে যায় হাড়হিম করা ঘটনা। অভিযোগ, গাড়ির মধ্যে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা ছাড়াও, তাঁকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা।          

আরও পড়ুন: রাজ্যে বাড়ছে চিকেন পক্সে আক্রান্তের সংখ্য়া, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget