এক্সপ্লোর

Purulia News: গাছে গাছে বাঁধা পাত্রে সকাল-বিকেল জল! পাখিদের জন্য 'বিশেষ ভাবনা' বন দফতরের

Weather Update: ঝলসে যাওয়া গরম থেকে পাখিদের বাঁচাতে বিশেষ উদ্যোগ বনদফতরের। বিশ্রাম নেওয়ার জন্যও তৈরি হচ্ছে ব্যবস্থা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে (Rain in South Bengal) এখনও সেভাবে বর্ষা ঢোকেনি। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এখনও পারদ (Heatwave Condition) বেশ ঊর্ধ্বমুখী। তাপপ্রবাহ পরিস্থিতিও চলেছে কদিন আগে। ওই জেলাগুলিতে- বিশেষ করে জঙ্গলমহলে প্রবল গরমে প্রাণ ওষ্ঠাগত হয়েছে বন্য়প্রাণের। এই প্রবল গরমে জলের সমস্যা হয়, তাতে বিশেষ করে সমস্যায় পড়ে পাখিরা। সেদিকে তাকিয়েই পাখিদের তৃষ্ণা মেটাতে উদ্যোগী হয়েছে বনদফতর (Forest Department)।

পুরুলিয়া বনবিভাগের আড়শা,কোটশিলা,বাঘমুণ্ডি-সহ মোট ৮টি বনাঞ্চলের রেঞ্জ অফিস থেকে শুরু করে বিট অফিস,নার্সারি- সব জায়গাতেই এই ব্য়বস্থা নেওয়া হচ্ছে। পাখিদের আনাগোনা রয়েছে, এমন সব এলাকায় গাছে গাছে জলভর্তি মাটির পাত্র বেঁধে রাখা হয়েছে। ওই পাত্রগুলিতে সকাল-বিকেল জল ভরে দিচ্ছেন বনকর্মীরা। সেই পাত্রের জলেই তেষ্টা মেটাচ্ছে জঙ্গলের নানা জানা-অজানা পাখির দল। এমন ছবি দেখা গেল ঝালদা রেঞ্জ ও ঝালদা রেঞ্জের খামার বিট অফিসে, যেখানে মাটির পাত্রে কর্মীদের জল ভরে রাখছেন।

বন দফতরের পুরুলিয়া বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, 'রেঞ্জ অফিস,বিট অফিস,নার্সারি কিংবা ডিপোর পাশাপাশি পাখিদের আনাগোনা রয়েছে এরকম আরও কিছু জায়গা চিহ্নিত করে গাছে গাছে জলের পাত্র বসানো হয়েছে।' পরিস্থিতি বুঝে প্রয়োজনে পাত্রের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি কয়েকদিনে ওই এলাকায় বৃষ্টির দেখা মেলেনি। এদিকে ক্রমশ বেড়ে চলেছে পারদ। পারদ ক্রমশ বাড়তে বাড়তে ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। কাঠফাটা রোদে শুকিয়ে গিয়ে প্রায় খটখটে অবস্থা আশেপাশের জলাশয়গুলির। এই পরিস্থিতিতে পাখিদের জন্য এমন উদ্যোগ বলে জানিয়েছে বনদফতর।

ঝলসে যাওয়া গরমে যাতে পাখিরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে, তার জন্য়ও ব্য়বস্থা নেওয়া হয়েছে। উড়ান শেষে পাখিদের বিশ্রামের জন্য গাছের ডালে ডালে কিছু মাটির হাঁড়িও বাঁধা হয়েছে বন দফতরের তরফে। টানা উড়ানের পরে তীব্র গরমে ক্ষণিকের জন্য জিরিয়ে নিতে পারছে পাখিরা। বন দফতরের তরফে জানানো হয়েছে,বিভাগের সমস্ত রেঞ্জ মিলিয়ে আড়াইশোরও বেশি জলের পাত্র বসানো হয়েছে। পাখির বাসার সংখ্যাও নেহাতই কম হবে না বলে দাবি তাদের।  বনদফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্রবল গরমের দোসর বার্ড ফ্লু আশঙ্কা! অন্তঃসত্ত্বারা খেয়াল রাখবেন কী কী? জানাচ্ছেন চিকিৎসক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget