এক্সপ্লোর

Purulia News: উনুনে একসঙ্গে ২৩ হাঁড়ি চাপিয়ে ভোগরান্না, পুরুলিয়ার এই জগদ্ধাত্রী পুজো ১৫২ বছর পুরনো

Jagadhatri Puja: পুরুলিয়া জেলার কাশীপুর থানার অন্তর্গত শিয়ালডাঙা গ্রামের জগদ্ধাত্রী পুজোই শতাব্দিপ্রাচীন। নয় নয় করে পুজোর বয়স ১৫২ বছর।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: পুরুষতন্ত্র তখনও গভীরে প্রোথিত সমাজের। পুত্রসন্তানের জন্য মানতের চল ছিল ঘরে ঘরে। সেই পুত্রসন্তানের কামনাতেই দেবীর আরাধনা শুরু প্রায় ১৫০ বছর আগে। সময়ের সঙ্গে এখন পাল্টেছে রীতিনীতি, মানসিকতাও। তবে শতাব্দি প্রাচীন রীতি মেনেই এখনও জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) হয়ে আসছে পুরুলিয়ার গ্রামে (Purulia News)। 

পুরুলিয়ার শিয়ালজাঙার জগদ্ধাত্রী পুজোর বয়স ১৫২ বছর

পুরুলিয়া জেলার কাশীপুর থানার অন্তর্গত শিয়ালডাঙা গ্রামের জগদ্ধাত্রী পুজোই শতাব্দিপ্রাচীন। নয় নয় করে পুজোর বয়স ১৫২ বছর। পুত্রসন্তানের কামনায় শুরু হয়েছিল পুজো। আজও চলছে সেই পুজো। গ্রামের সব লোকজন ভিড় করেন এই পুজোয়। পুজোকে ঘিরে আয়ের সুযোগ তৈরি হয়। আবার শিল্প-সংস্কৃতির চাহিদাও মেটে। 

শোনা যায়, একদা গ্রামের বাসিন্দা হারাধন আচার্যের হাতে এই জগদ্ধাত্রী পুজোর সূচনা। পুত্রসন্তান কামনা করে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন তিনি। আজও রীতি মেনে সেই পুজো চলে আসছে। এই গ্রামে দুর্গাপুজোও হয় যদিও। তবে এখানে দুর্গার প্রতিমা হয় না। তাই জগদ্ধাত্রী পুজোই এখানকার মূল উৎসব। তাই দলবেঁধে তাতে শামিল হন গ্রামের মানুষজন। 


Purulia News: উনুনে একসঙ্গে ২৩ হাঁড়ি চাপিয়ে ভোগরান্না, পুরুলিয়ার এই জগদ্ধাত্রী পুজো ১৫২ বছর পুরনো

একসঙ্গে ২৩টি হাঁড়ি বসিয়ে চলছে ভোগ রান্না।

আরও পড়ুন: Paschim Medinipur News: ডাইনি অপবাদে একবছর বাড়িছাড়া, ফিরে এলে মারধর, হুমকি! অভিযোগ নারায়ণগড়ের দম্পতির

গোটা গ্রামেরই মূল পুজো, উৎসব এই জগদ্ধাত্রী পুজো। চার দিন ধরে চলে পুজো, আরাধনা। তবে মহা নবমীই এই পুজোর মূল আকর্ষণ। কারণ ওই দিন মাটির উনুনে একসঙ্গে ২৩টি হাঁড়ি বসিয়ে রান্না হয় ভোগ। গোলাকার উনুনে পর পর বসিয়ে রাখা হয় মাটির হাঁড়ি। ধোঁয়া ওঠা হাঁড়িতে মাঝেমধ্যে হাতা-খুন্তি চালান রান্নার ঠাকুররা। সেই ভোগই সকলে মিলে চেটেপুটে খাওয়া হয়।

মহাভোগ রান্না, যাত্রাপালার টানে আজও জনসমুদ্র নামে শিয়ালডাঙায়

এই পুজোয় গ্রামের মানুষজন ছাড়াও, আশেপাশের সব এলাকার মানুষজন এসে ভিড় করেন। বছরের এই চারদি তাই শিয়ালডাঙায় জনসমুদ্র নেমে আসে। শুধুমাত্র মহাপ্রসাদের টানেই ছুটে আসেন কতশত মানুষ। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে মিলনমেসা হয়ে ওঠে গোটা শিয়ালডাঙা গ্রাম। এই পুজোর আরও একটি বিশেষত্ব হল, বিগত ৮৮ বছর ধরে পুজো মণ্ডপে যাত্রার আসর চলে আসছে। সিনেমা-থিয়েটার-ওয়েবসিরিজের যুগে, আজও এই যাত্রাপালা দেখতে ভিড় উপচে পড়ে। স্থানীয় মানুষজন অংশগ্রহণও করেন যাত্রাপালায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget