এক্সপ্লোর

Paschim Medinipur News: ডাইনি অপবাদে একবছর বাড়িছাড়া, ফিরে এলে মারধর, হুমকি! অভিযোগ নারায়ণগড়ের দম্পতির

Witch Hunt: ঘটনা সামনে আসতেই শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: ডাইনি অপবাদে (Witch Hunt) মারধর করে আদিবাসী দম্পতিকে গ্রামছাড়া করার অভিযোগ উঠল তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur News) নারায়ণগড়ের (Narayangarh News) ঘটনা সামনে আসতেই শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।

ডাইনি অপবাদে বাড়িছাড়া করার অভিযোগ দম্পতিকে

একুশ শতকেও আঁকড়ে রয়েছে সেই কুসংস্কারের বেড়ি। আবারও ডাইনি অপবাদে এক আদিবাসী দম্পতিকে মারধর ও ঘরছাড়া করার অভিযোগ। থানায় ঢুকে আক্রান্ত দম্পতিকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠল অভিযুক্তর বিরুদ্ধে। 

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের, শিতলি গ্রামের বাসিন্দা, ওই আদিবাসী দম্পতির দাবি, এক বছর আগে ডাইনি অপবাদে তাঁদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। শুক্রবার এলাকায় ফিরলে আবারও মারধর করা হয়। 

আরও পড়ুন: Murshidabad : 'পর্যাপ্ত সময় দেওয়া হয়নি', মুর্শিদাবাদে পঞ্চায়েতের আসন সংরক্ষণের খসড়া তালিকা নিয়ে সরব বিরোধীরা

স্থানীয় তৃণমূল নেতা লক্ষ্মী শিটের লোকজন মারধর করে তাঁদের ঘরছাড়া করে বলে অভিযোগ।  অভিযোগ জানাতে গেলে লক্ষ্মী শিট, থানায় ঢুকে পুলিশের সামনেই তাঁদের হুমকি দেন বলে অভিযোগ ওই দম্পতির।

যদিও অভিযুক্ত তৃণমূল নেতা লক্ষ্মী শিটের দাবি, তিনি এই ঘটনায় জড়িত নন। তিনি ঘটনাস্থলেও যাননি। তৃণমূলকে বদনাম করার জন্য, বিজেপি এই অভিযোগ তুলেছে।

অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল নেতার

এ নিয়ে পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছে আক্রান্ত দম্পতি। বুধবার ওই দম্পতিকে বাড়িতে পৌঁছে দেয় ব্লক প্রশাসন ও পুলিশ। তাদের নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু, সামগ্রিকভাবে, সমাজের সর্বস্তরে সচেতনতার আলো না পৌঁছলে, কুসংস্কারর এই অন্ধকারকে কি পুরোপুরি মুছে ফেলা সম্ভব হবে? এধরনের ঘটনা কি আটকানো যাবে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

টিউমারের চিকিৎসা করাতে এসে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশের মহিলার

অন্য দিকে,  কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশি মহিলার। মৃতের নাম শিপ্রা দাস। মস্তিস্কে টিউমারের চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন তিনি। তিন দিন আগে ঢাকুরিয়া আমরিতে জ্বর নিয়ে ভর্তি করা হয় শিপ্রাকে। আজ সকালে মৃত্যু হয় বাংলাদেশের এই নাগরিকের। 

আবহাওয়ার খামখেয়ালিপনা, সঙ্গে অপরিকল্পিত নগরায়ন, এই কারণে বছরের শেষেও ডেঙ্গির দাপট কমছে না। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। সেই সঙ্গে তাঁদের পরামর্শ, জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget