এক্সপ্লোর

Purulia News: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় ৫ পুলিশ কর্মীকে ক্লোজ

ঘটনার দিন নাকা তল্লাশির ডিউটিতে ছিলেন ৫ পুলিশ কর্মী। ‘সাহায্য চাইলেও পাননি নিহতের পরিবারের লোকেরা’কর্তব্যে গাফিলতির অভিযোগে ৫ পুলিশ কর্মীকে ক্লোজ, জানালেন এসপি।

পুরুলিয়া: ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর (Congress Councilor) খুনের ঘটনায় ৫ পুলিশ কর্মীকে ক্লোজ। কর্তব্যে গাফিলতির অভিযোগে ক্লোজ করা হল ৫ পুলিশ কর্মীকে। ক্লোজ করা হল ১ এসআই, ২ কনস্টেবল, ২ হোমগার্ডকে। ঘটনার দিন নাকা তল্লাশির ডিউটিতে ছিলেন ৫ পুলিশ কর্মী। ‘সাহায্য চাইলেও পাননি নিহতের পরিবারের লোকেরা’কর্তব্যে গাফিলতির অভিযোগে ৫ পুলিশ কর্মীকে ক্লোজ, জানালেন এসপি। পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে ক্লোজ করা হল ৫ পুলিশ কর্মীকে।

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় এক সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার এস সিলভা মুরুগান ছবি পোস্ট করে জানান, ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী পোর্ট্রেট আঁকানো হয়েছে। ওই সন্দেহভাজনকে ধরতে পুলিশকে সহযোগিতা করলে তাকে পুরস্কৃত করা হবে। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় তাঁর ভাইপো তৃণমূল কর্মী দীপক কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, পরিবারের তরফে অভিযোগ তোলা হলেও, ঝালদার IC’র বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার অপারেশনসের নেতৃত্বে ছ’সদস্যের সিট গঠন করা হল। যদিও, CBI তদন্তের দাবিতে অনড় রয়েছে ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের পরিবার।

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ঝালদা থানার IC সঞ্জীব ঘোষে’র বিরুদ্ধে! কিন্তু, খুনের ৭২ ঘণ্টা কেটে যাওয়ার পরও এখনও অভিযুক্ত IC’র বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে এরইমধ্যে বুধবার ৬ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হল। SIT’র নেতৃত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার অপারেশনস। 

কিন্তু, যেখানে খোদ থানার IC’ই অভিযুক্ত, সেখানে রাজ্য পুলিশ দিয়ে নিরপেক্ষ তদন্ত কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলছে নিহত কংগ্রেস কাউন্সিলের পরিবার! নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু জানিয়েছেন, ''সিবিআই তদন্ত হোক...পুলিশ কিছুই করেনি, পুলিশই তো জড়িত। পুলিশ একদিনও আসেনি, জিজ্ঞাসা করেনি, ঘটনাটা কি হয়েছে? দোষীদের সাপোর্ট করছে। ঝালদা আইসি তো আমার স্বামীকে ধমকি দিয়েছিল। তৃণমূল যোগ দিতে বলেছিল, আমার স্বামী রাজি হয়নি, তাই ধমকি দিয়েছে।''

পুরুলিয়ার পুলিশ সুপার জানিয়েছেন, কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায়, আর কাদের যোগ আছে, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা করা হচ্ছে। পারিবারিক একটা বিবাদের বিষয় ছিল, তার সঙ্গে আর কী কারণ আছে তা তদন্ত করে দেখা হবে। এদিন নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে যান CID’র তদন্তকারীরা। কংগ্রেস কাউন্সিলর খুনে পরাজিত তৃণমূল প্রার্থী ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget