এক্সপ্লোর

Purulia Local Train: প্রায় ৭ মাস পর পুরুলিয়ায় গড়াল লোকাল ট্রেনের চাকা

Local train Started in Purulia: রেল সূত্রে খবর, রাজ্য সরকারের অনুমতি না মেলায় এতদিন এখানে চালু করা যায়নি লোকাল ট্রেন চলাচল। অবশেষে শুক্রবার থেকে পুরুলিয়ায় ছুটতে শুরু করল লোকাল। খুশি যাত্রীরা।

হংসরাজ সিংহ ও সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: করোনা আবহে (Corona Situation) প্রায় ৭ মাস বন্ধ থাকার পর পুরুলিয়ায় (Purulia) গড়াল লোকাল ট্রেনের (Local Train) চাকা। পুরুলিয়া (Purulia) ও আদ্রা জংশন (Adra Junction) থেকে চালু হল ট্রেন চলাচল।  রাজ্য সরকারের অনুমতি মেলার পর ৩১ অক্টোবর, বেশ কিছু ডিভিশনে লোকাল ট্রেন চালু হলেও বাদ ছিল পুরুলিয়ার আদ্রা ডিভিশন।

রেল সূত্রে খবর, রাজ্য সরকারের অনুমতি না মেলায় এতদিন এখানে চালু করা যায়নি লোকাল ট্রেন চলাচল। অবশেষে শুক্রবার থেকে পুরুলিয়ায় ছুটতে শুরু করল লোকাল। খুশি যাত্রীরা। শুক্রবার পুরুলিয়া থেকে মেদিনীপুর (Purulia-Midnapore), পুরুলিয়া-বাঁকুড়া(Purulia-Bankura), পুরুলিয়া-বর্ধমান জংশন (Purulia-Burdwan Junction), পুরুলিয়া-আসানসোল(Purulia-Asansol) যাওয়ার লোকাল ট্রেন চালু হয়। এছাড়াও আদ্রা থেকে পুরুলিয়া জংশন এবং আদ্রা-বরাভূম লোকাল চালু হয়েছে।  দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Rail) তরফে জানানো হয়েছে,  ৮ নভেম্বর থেকে সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস চালু হবে। ধাপে ধাপে আরও কয়েকটি লোকাল ট্রেনও চালু হবে বলে রেল সূত্রে খবর।

প্রায় ৬ মাস পরে ফের লোকাল ট্রেন (Local Train) চালুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। ২৯ অক্টোবর রাজ্য জানায় ৩১ অক্টোবর থেকেই চলবে লোকাল ট্রেন। শুরুতে ৫০ শতাংশ যাত্রী (Local Train Passengers) নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করার ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু পুরুলিয়ায় চালু হয়নি লোকাল ট্রেন। যা তীব্র ক্ষোভ  তৈরি হয় যাত্রীদের মধ্যেও। 

রবিবার থেকে রাজ্যজুড়ে রেলের চাকা গড়ালেও, বঞ্চিত ছিলেন পুরুলিয়ার বাসিন্দারা। জানা যায়, দক্ষিণ-পূর্ব রেলের তরফে কোনও নির্দেশিকা না আসায়, আদ্রা ডিভিশনে চালু হয়নি লোকাল ট্রেন। ফলে সমস্যায় পড়েছেন জেলার মানুষ। স্থানীয়দের বক্তব্য, ১৬ নভেম্বর থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। লোকাল ট্রেনই ভরসা শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়াদের। তাই কীভাবে স্কুল-কলেজে যাবেন ভেবে পাচ্ছিলেন না। শেষমেশ মিলল স্বস্তি। পুরুলিয়ায় চালু হল লোকাল ট্রেন।  

আরও পড়ুন: East Burdwan News: পূর্ব বর্ধমানে গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত শিশু সহ একই পরিবারের পাঁচজন

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা...", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা ও আবাস নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget