এক্সপ্লোর

Purulia News: আদিবাসী যুবকের মৃত্যুতে উত্তপ্ত ঝালদা, তুঙ্গে রাজনৈতিক তরজা

Purulia News: আনিসে হত্যাকাণ্ডে যখন উত্তাল রাজ্য। তখন আবগারি দফতরের কর্মীদের অত্যাচারে এক আদিবাসী যুবকের মৃত্যুর অভিযোগ উঠল পুরুলিয়ার ঝালদায়। ঘটনার প্রতিবাদে সেখানেও রাস্তায় নেমে এসেছে বিক্ষোভ।

সন্দীপ সমাদ্দার ও ঋত্বিক প্রধান: ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু নিয়ে রাজ্যব্যাপী আন্দোলনের মধ্যেই, আবগারি দফতরের কর্মীদের নির্যাতনে এক আদিবাসী যুবকের মৃত্যুর অভিযোগ উঠল পুরুলিয়ার ঝালদায়। ঘটনার তদন্ত করছেন জেলাশাসক। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনীতি।

আনিসে হত্যাকাণ্ডে যখন উত্তাল রাজ্য। তখন আবগারি দফতরের কর্মীদের অত্যাচারে এক আদিবাসী যুবকের মৃত্যুর অভিযোগ উঠল পুরুলিয়ার ঝালদায়। ঘটনার প্রতিবাদে সেখানেও রাস্তায় নেমে এসেছে বিক্ষোভ। রাস্তায় মৃতদেহ রেখে চলে অবরোধ। মৃত যুবক, বাঘমুন্ডির রবিডি গ্রামের বাসিন্দা শিকারি মুড়া। পরিবারের দাবি, চোলাই বিক্রির অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি আবগারি দফতরের কর্মীরা তাঁকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে জেল হেফাজতের পর ১৮ ফেব্রুয়ারি জামিন পন। কিন্তু ছাড়া পাওয়ার আগেই অসুস্থতার কারণে শিকারিকে পুরুলিয়া জেল থেকে দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

আবগারি দফতরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে মানভূম ভূমিজ মুণ্ডা কল্যাণ সমিতিও।  মানভূম ভূমিজ মুণ্ডা কল্যাণ সমিতির সভাপতি সুরেশ সিংহ বাবুরআবগারি দফতরের হেফাজতে অত্যাচার হয়েছে। তাতে অসুস্থ হয়ে মৃত্যু। আমরা এর সঠিক বিচার ও তদন্ত চাই। এবিষয়ে পুরুলিয়া জেলার আবগারি দফতরের সুপারিটেনডেন্ট অলোক সাহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঘটনার তদন্ত করছেন জেলাশাসক। যা বলার তিনিই বলবেন।

পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, “১৮ তারিখ বেল হয়ে গিয়েছিল। কিন্তু ছাড়ার আগেই অসুস্থ হয়ে যান। আমি ম্যাজিস্ট্রেট পর্যায়ের নির্দেশের তদন্ত দিয়েছিলাম। তদন্ত হয়েছে। পিএম রিপোর্ট এখনও পাইনি। পেলে দেখব।‘’

ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ট্যুইটারে শুভেন্দু অধিকারী লিখেছেন, শারীরিক নির্যাতনের ফলে একজন তরতাজা যুবক অকালে প্রাণ হারাল। এবার কেউ রাস্তায় নামবে না? প্রতিবাদ সংগঠিত হবে না? নাকি ‘শিকারি মুড়া’ নাম বলে সেই কৌলীন্যের রশ্মি তার প্রাপ্য নয়? আমি শিকারি মুড়ার হত্যার সুবিচারের জন্য CBI তদন্তের দাবি জানাই, যাতে উর্দিধারী খুনিদের সঠিক শাস্তি হয়।

তৃণমূল কংগ্রেসের পুরুলিয়ার সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “শুভেন্দু সবেতেই রাজনীতি করেন। উনি জানেন আমাদের বাঘমুন্ডির বিধায়ক প্রথম দিন থেকেই উনাদের সঙ্গে আছে। আমরাও পরিবারের সঙ্গে আছি। যা যা প্রয়োজন দেখছি।‘’ সব মিলিয়ে আনিস কাণ্ডের মধ্যেই নতুন বিতর্ক পুরুলিয়ায়।

আরও পড়ুন: Municipal Election 2022: আপেলের ঝুড়ি হাতে রাস্তায় প্রার্থী, অভিনব প্রচার বাদুড়িয়ায়

সেরা শিরোনাম

Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget