এক্সপ্লোর

Purulia News:BJP বিধায়কের গাড়িতে 'হামলা'-র অভিযোগ ! ইটবৃষ্টিতে আহত একাধিক, পুলিশের গাড়িও ভাঙচুর, রণক্ষেত্র পুরুলিয়া

Purulia BJP Parivartan Yatra Chaos: বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রণক্ষেত্র পুরুলিয়া।

পুরুলিয়া: বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রণক্ষেত্র পুরুলিয়া। বলরামপুরে বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। বিজেপির পতাকা লাগানোর সময় হামলার অভিযোগ। ইটবৃষ্টিতে কয়েকজন আহত, পুলিশের গাড়িও ভাঙচুর। 

আরও পড়ুন, "বিবেচনাধীন" ভোটারদের কী হবে ? বড় বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে উত্তেজনা একাধিক জায়গায়

মূলত, বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে বলরামপুরের পাশাপাশি কলকাতার নিউটাউন, বারুইপুর, বড়ঞ্চায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিউটাউনে বিজেপি যুব মোর্চার বাইক র‍্যালি ঘিরে পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়। বাইক র‍্যালি জন্য অনুমতি নেওয়া হয়নি, দাবি জানিয়েছে পুলিশ। বিজেপি যুব মোর্চা বাইক র‍্যালি শুরু করলে বাধা দেয় পুলিশ। দুই পক্ষের বচসা বাধে, এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা।

"পরিবর্তন? না তৃণমূল সরকারের প্রত্যাবর্তন?  "

কোচবিহার থেকে কুলটি, গড়বেতা থেকে নবদ্বীপ। রবিবার পরিবর্তন যাত্রার সূচনা করে বিজেপি। রাজ্যে এসে কর্মসূচির সূচনা করে গেলেন বিজেপির তাবড় তাবড় কেন্দ্রীয় নেতারা। যা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দেয় তৃণমূল।  পরিবর্তন? না তৃণমূল সরকারের প্রত্যাবর্তন?  এই বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ কীসের সাক্ষী থাকবে, এই নিয়ে তরজার মধ্যেই  'পরিবর্তন যাত্রা'র সূচনা করে বিজেপি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, ভোটের আগে বড় কর্মসূচি শুরু করল গেরুয়া শিবির। যাতে ঝাঁপিয়ে পড়ল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গড়বেতায় কর্মসূচির সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। 

ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে : কুণাল

নবদ্বীপ থেকে পরিবর্তন যাত্রা শুরু হল জে পি নাড্ডার হাত ধরে। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে আসানসোলে পরিবর্তন যাত্রার সূচনা করলেন কেন্দ্রীয় নারী সুরক্ষা মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সেখানে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোচবিহারে রাসমেলা ময়দান থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। বিজেপি সর্বভারতীয় সভাপতি  নিতিন নবীন বলেন, এই পরিবর্তন শুধু আমাদের ব্যবস্থা বদলের পরিবর্তন নয়, এই ব্যবস্থার সঙ্গে সঙ্গে ভাবনাচিন্তা বদল করার সময়ও চলে এসেছে। যাতে ইতিবাচক চিন্তাভাবনার সাথে আমরা নতুন বাংলা গড়ব। ' তৃণমূল নেতা কুণাল ঘোষ,বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা করছে ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে। ২০২১, আব কি বার ২০০ পার। মনে নেই? পরিবর্তন বাংলায় ২০১১ সালে হয়ে গেছে। প্রত্যাবর্তন হবে এবার।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on 21 July: '২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
'২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
CM Suvendu Adhikari : কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget