এক্সপ্লোর

Purulia News: পুরুলিয়ার রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরে 'রহস্যজনক' আগুন

পুরুলিয়ার (Purulia) রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরে রহস্যজনক আগুন। DIB অফিসে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 

পুরুলিয়া: পুরুলিয়ার (Purulia) রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরে রহস্যজনক আগুন (Fire) । ওপরে DIB-র DSP-র কোয়ার্টার। একতলায় গোয়েন্দা বিভাগের একটি ঘর থেকে আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ধোঁয়া (Smoke) বেরোতে দেখেন এক পুলিশ কর্মী। দমকলের (Fire Engine) ২টি ইঞ্জিনের মিনিট চল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘরে জেলা গোয়েন্দা দফতরের প্রচুর গুরুত্বপূর্ণ নথি ছিল। সেগুলি পুড়ে যায়। DIB অফিসে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 

পুরুলিয়ার ডিআইবি কোয়ার্টারে আগুন

ভয়াবহ আগুনে পুড়ে গেল পুলিশের একটি গুরুত্বপূর্ণ দফতর। ভোর সাড়ে ৫টা নাগাদ পুরুলিয়া শহরের ভগৎ সিংহ মোড় এলাকায় ডিআইবি-র একটি অফিসে আগুন লাগে। প্রায় আধ ঘণ্টা পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই সমস্ত অফিসে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল, সেগুলি ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। 

কী কারণে আগুন লেগেছে খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে আগুন লেগেছে তা দমকলকর্মীরা স্পষ্ট করে না জানাতে পারলেও আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

অন্যদিকে গতকাল শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হরিদেবপুরের (Haridevpur) কবরডাঙা মোড়ে বহুতলে আগুন লাগে। সকাল সাড়ে ৯টা নাগাদ দোতলার একটি ফ্ল্যাটে আগুন (Flat Fire) লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন (Fire Engine)। আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনেন দমকল কর্মীরা। 

অন্যদিকে, দিন পাঁচেক আগে পার্ক সার্কাসের (Park Circus) এক দোকানে আগুন (Shop Fire) লাগে। এজেসি বোস রোড ফ্লাইওভারের (AJC Bose Road Flyover) মুখে দোকানে আগুন লাগে গত বুধবার রাতে। আগুনে সম্পূর্ণ হয়ে যায় ভস্মীভূত দোকান। গ্যাস লিক (Gas Leak) থেকে আগুন বলেই দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। কী কারণে আগুন, খতিয়ে দেখে দমকল।

আরও পড়ুন: Kolkata News: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই কলকাতায় আরও ৪ শিশুর মৃত্যু

আগুনের লেলিহান শিখা দেখে স্পষ্ট দোকানের মধ্যে হয়তো আস্ত আর কিছুই নেই। স্থানীয় বাসিন্দাদের কথায় বেশ কিছুক্ষণ ধরেই আগুন জ্বলতে থাকে। রাত ৯টা নাগাদ একটি বহুতল বাড়ির একতলায় চায়ের দোকানে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্যাস লিক করাতেই আগুন লেগেছে। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বাড়ির ওপর তলায় বেশ কিছু বাসিন্দা রয়েছেন। তাঁরা নেমে আসেন। ওই দোকানের আশেপাশেও অন্যান্য দোকান রয়েছে। সেই দোকানগুলিও আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়। সকলেই রাস্তায় বেরিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ কিছু সেই আগুন ছিল, ফলে ওই দোকানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget