এক্সপ্লোর

Purulia News: নিরাপত্তারক্ষীকে বেঁধে গয়না নিয়ে চম্পট, ভরদুপুরে সোনার দোকানে ডাকাতি

Dacoity News: নিরাপত্তারক্ষীকে বেঁধে সোনার গয়না, হিরে নিয়ে চম্পট। অন্তত ৮ কোটি টাকার গয়না লুঠ হওয়ার অভিযোগ

পুরুলিয়া: ভরদুপুরে পুরুলিয়ায় (Purulia) সোনার দোকানে ডাকাতি। পুরুলিয়ার নামোপাড়ায় সোনার দোকানে ৭ ডাকাত চড়াও। নিরাপত্তারক্ষীকে বেঁধে সোনার গয়না, হিরে নিয়ে চম্পট। অন্তত ৮ কোটি টাকার গয়না লুঠ হওয়ার অভিযোগ। 

কীভাবে লুঠ? 

এদিন দুপুর পৌনে দুটো নাগাদ সোনার দোকানে চড়াও হয় ডাকাতরা। ৭ জনের দুষ্কৃতী দল মোটরবাইক নিয়ে ওই আসে। শোরুমে ঢোকে তারা।  একজনের মাথায় ছিল হেলমেট। বাকিদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না, হিরে লুঠ করে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আধিকারিকরা। কর্মচারী, নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। সিসিটিভি দেখে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। 

সোনার দোকানে ডাকাতি: চলতি বছর মে মাসে ব্য়ারাকপুরে সোনার দোকানে ঢুকে, ব্য়বসায়ীর ছেলেকে গুলি করে খুনের ঘটনা ঘটে।  ব্য়ারাকপুরে আনন্দপুরীতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্য়ু হয় ২৭ বছরের তরতাজা যুবকের। ফের ডাকাতির ঘটনা রাজ্যে। তাও আবার একইদিনে রাজ্যের দুই জেলায় সেনকো গোল্ডের দুই শোরুমে ডাকাতি। পুরুলিয়ার পাশাপাশি একই সংস্থার সোনার দোকানে ডাকাতি হয়েছে রানাঘাটেও। তাও আবার প্রায় একই সময়ে। অভিযোগ, ভরদুপুরে রানাঘাটে সোনার দোকানে গুলি চালিয়ে লুঠ করেছে গয়না। রানাঘাটে সেনকো গোল্ডের শোরুম থেকে ৯০ শতাংশ গয়না লুঠের অভিযোগ। 

এদিন রানাঘাট পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দুর্গা দাস পার্ক এলাকায় ৩টে ১৫ নাগাদ জনা ৮-৯ সশস্ত্র দুষ্কৃতী আসে। প্রথমে ২-৩ জন ঢোকে শোরুমে। গেটম্যানকে মারধর করে কাউন্টারের ভিতরে নিয়ে আসে। তাঁকে ফেলে মারধর করা হয়। বাকি দুষ্কৃতীরা তারপরে ঢোকে। একজনের মাথায় হেলমেট ছিল। বাকিদের মুখ খোলা। কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের বন্দুক উচিয়ে ভয় দেখানো হয়। কোনও কাস্টমার ছিল না। একজন কর্মীর পড়ে গিয়ে হাতে লাগে। বন্দুকের বাট দিয়ে এক কর্মীকে কানে মারা হয়। ৪ জন কর্মী আহত হয়েছেন। লুঠপাট চালায় ডাকাত দল। মিনিট দশেকের মধ্যে রানাঘাট থানার পুলিশ চলে আসে। শোরুমের ভিতরে গুলির খোল পাওয়া গেছে। বেরিয়ে যাওয়ার সময় পুলিশকে দেখে গুলি চালায়। পুলিশকে দেখে পালাতে গিয়ে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছে ২ দুষ্কৃতী। রানাঘাট হাসপাতালে ভর্তি। রেলগেট পার করে ধাওয়া করে ২ জনকে গ্রেফতার করেছে। কর্মীদের মধ্য়ে চরম আতঙ্ক। ঘটনাস্থলে রানাঘাটের এসডিপিও, অ্য়াডিশনাল এসপি, রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার, নদিয়ার ডিআইজি রশিদ মুনি খান।

আরও পড়ুন: LPG Cylinder Price: গৃহস্থের হেঁশেলে স্বস্তি? কমছে রান্নার গ্যাসের দাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget