এক্সপ্লোর

উৎসবের ছুটি চাই, রাস্তায় নামলেন আদিবাসী কুরমি সমাজ, ১২ ঘণ্টা পথ অবরোধ

করম পুজো আদিবাসী মহলে খুব প্রসিদ্ধ। উৎসবে পূর্ণদিবস ছুটির দাবিতে জঙ্গলমহলের চার জেলায় সকাল থেকে পথে নেমেছেন আদিবাসীরা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : ঐতিহ্যবাহী করম পুজোয় ( Karam Puja ) পূর্ণদিবস ছুটির দাবিতে জঙ্গলমহলের চার জেলায় সকাল থেকে পথে নেমেছেন আদিবাসীরা। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা, ১২ ঘণ্টা পথ অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুরমি সমাজ।

ফসল কাটার উৎসব
করম পুজো আদিবাসী মহলে খুব প্রসিদ্ধ।  ভারতের ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অসম, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে খুবই ধুমধাম করে পালন করা হয় এই উৎসব।  প্রতিবেশী দেশ বাংলাদেশ ও নেপালেও এই উৎসবের প্রচলন আছে। এটি  ফসল কাটার উৎসব। এই উৎসবে করম দেবতার উপাসনা করেন এক শ্রেণির আদিবাসীরা। তিনি শক্তি, যুবা ও যৌবনের দেবতা। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে করম  উৎসব হয়ে থাকে।  করম উৎসবের সময় সমস্ত রাত ধরে উৎসব হয়।  আদিবাসী সমাজে যথেষ্ট জনপ্রিয় ঝুমুর গান ও  নাচ । সারা রাত ধরে চলে উৎসব। কুরমি সমাজে রীতি, এই এই নাচে অংশ নেন শুধুমাত্র অবিবাহিত নারীরা। অবশ্য যাঁদের প্রথম বছর বিয়ে হয়েছে, তাঁরাও অংশ নিতে পারেন।  নববিবাহিতা ও অবিবাহিতাদের নাচের তালে মেতে থাকে উৎসব। নাচ হয় অর্ধবৃত্তাকারে । এই নাচ যথেষ্ট জনপ্রিয়।  হাত ধরাধরি করে নাচেন মহিলারা। পায়ে থাকে অদ্ভূত এক ছন্দ।  নাচতে নাচতেই গান করেন মেয়েরা। এই গানের সুরেও এক মাদকতা আছে। 

পূর্ণ দিবস সরকারি ছুটির দাবি
আগামী ৬ সেপ্টেম্বর জঙ্গল মহলের ঐতিহ্যবাহী উৎসব করম পুজো  উপলক্ষে পূর্ণ দিবস সরকারি ছুটির দাবিতে শনিবার জঙ্গলমহলের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদনীপুর জুড়ে পথে নামে আদিবাসী কুরমি সমাজ ।  পুরুলিয়া জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়। এদিন অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে পুরুলিয়ার জনজীবন । ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। 

অর্ধদিবস ছুটি ঘোষণা
উল্লেখ্য, করম পুজো দিবস উপলক্ষে পূর্ণ ছুটির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে জঙ্গল মহলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ । সম্প্রতি রাজ‍্য সরকারের পক্ষ থেকে ৬ সেপ্টেম্বর অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ওইদিন পূর্ণদিবস ছুটির দাবিতে নামেন আদিবাসী সমাজ।  
                                                   

 


 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget