এক্সপ্লোর

Purulia News : বাঘমুণ্ডিতে বন দফতরের কার্যালয় চত্বর থেকে চুরি চন্দন গাছ ! বিক্ষোভ স্থানীয়দের

Sandalwood Stolen : স্থানীয় বাসিন্দাদের অভিযোগ 'ফরেস্ট অফিসে লোক থাকা সত্ত্বেও কীভাবে গাছ চুরি হল। বন দফতরের লোকেরা কী করছিল। আমরা এর তদন্ত চাই।'

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : পুরুলিয়ার (Purulia) বাঘমুণ্ডিতে বন দফতরের কার্যালয় চত্বর থেকে চুরি হয়ে গেল চন্দন গাছ। প্রতিবাদে ফরেস্ট বিট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা (Locals Agitation)। বনদফতরের (Forest Department) অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাঘমুণ্ডি থানা (Baghmundi Police Station)।

লক্ষাধিক টাকার চন্দন গাছ উধাও

পড়ে আছে শুধু গোড়া। রাতারাতি উধাও হয়ে গেছে লক্ষাধিক টাকার সুগন্ধী চন্দন গাছ। বনদফতরের অফিস-চত্বর থেকেই গোটা চন্দন গাছ মুড়িয়ে কেটে নিয়ে গেছে কেউ বা কারা! পুরুলিয়ার বাঘমুণ্ডিতে বনদফতরের নাকের ডগায় গাছ চুরির অভিযোগ ঘিরে তুলকালাম।

ঘটনা জানাজানি হতেই ফুঁসে ওঠেন আশেপাশের গ্রামের বাসিন্দারা। বাঘমুণ্ডির বুড়দা ফরেস্ট বিট অফিসে তালা ঝুলিয়ে দেখানো হল বিক্ষোভ। লক্ষাধিক টাকার চন্দন গাছ চুরিতে বনদফতরের গাফিলতির দিকেই আঙুল তুলছেন স্থানীয়রা। বাসিন্দারা ক্ষোভপ্রকাশের পাশাপাশি গোটা ঘটনার তদন্তের দাবি করেছেন, 'ফরেস্ট অফিসে লোক থাকা সত্ত্বেও কীভাবে গাছ চুরি হল। বন দফতরের লোকেরা কী করছিল। আমরা এর তদন্ত চাই।'

ধন্ধে বনদফতর

বনদফতরের অফিস চত্বর থেকে আস্ত একটা চন্দন গাছ চুরি হয়ে গেল, অথচ কেউ টেরই পেলেন না! গোটা ঘটনায় ধন্ধে পুরুলিয়া ডিভিশনের বন আধিকারিক। পুরুলিয়া ডিভিশনের বন আধিকারিক দেবাশিস শর্মা বলেছেন, 'গতকাল গভীর রাতে চন্দন গাছ কেটে নেওয়া হয়েছে। আমরা পুলিশকে খবর দিয়েছি। কারা এর সঙ্গে যুক্ত খোঁজ নিয়ে দেখছি।' বনদফতরের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাঘমুণ্ডি থানা।

কিছুদিন আগেই জলপাইগুড়িতে জাতীয় সড়কের উপর উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার সেগুন কাঠ (Jalpaiguri News)। পুলিশ সূত্রে জানা যায়, কাঠ পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর এসে পৌঁছেছিল (TEak Wood)। সেই মতো, গোশালা মোড়ে জাতীয় সড়কে মোতায়েন ছিল জেলা পুলিশের এসওজি এবং পুলিশকর্মীরা। সেখানেই অভিযান চালিয়ে বহুমূল্য সেগুন কাঠ বোঝাই লরির নাগাল মেলে। এই ঘটনায় ভিন্ রাজ্যের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার হয়। কাঠ বোঝাই লরিতে ভারতীয় সেনাবাহিনীর স্টিকার প্রতীকী চিহ্ন লাগানো ছিল।

আরও পড়ুন- মালদার তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল, 'খেলনা বন্দুক' দাবি

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget