এক্সপ্লোর

Mamata Banerjee:'বাম-রাম একত্রিত হয়ে এটা করেছে,' আরজি করে তাণ্ডব নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

R G Kar Chaos: মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলল কয়েকশো লাঠিধারীর তাণ্ডব।

কলকাতা: মধ্যরাতে আর জি কর হাসপাতালে ভাঙচুর (R G Kar Chaos)। ব্যারিকেড ভেঙে হাসপাতালে দাপাল দুষ্কৃতীরা। আর এই ঘটনায় সরাসরি বিজেপি এবং সিপিএমের ঘাড়ে দায় চাপালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন তিনি বলেন, 'যা তথ্য পেয়েছি, ছাত্র-ছাত্রীদের কোনও দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু লোক, বাম-রাম এক হয়ে এই গন্ডগোল করেছে।'

কী বললেন মুখ্যমন্ত্রী? 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের বাংলায় ধর্মঘট করি না, বাংলাকে অচল করার চক্রান্ত চলছে। সব ছবিই ঠিক নয়, আজকাল AI-র মাধ্যমে অনেক কিছু হচ্ছে। পুলিশকে কড়া নজর রাখতে বলেছি। সাইবার ক্রাইমে নজর দিতে বলেছিলেন প্রধানমন্ত্রী, এতে আমি একমত। যা তথ্য পেয়েছি, ছাত্র-ছাত্রীদের কোনও দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু লোক, বাম-রাম এক হয়ে এই গন্ডগোল করেছে। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে ডিওয়াইএফআইয়ের পতাকা। একজন পুলিশকে এক ঘণ্টা খুঁজে পাওয়া যায়নি, গুরুতর আহত। পুলিশের অনেকেই মার খেয়েছে, কিন্তু ধন্যবাদ দেব তারা শান্তির জন্য আঘাত করেনি। আন্দোলনের সীমা নজরে থাকা উচিত, বাঁধ ভাঙা উচিত নয়। পুলিশের উর্দি পুড়িয়ে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।'

গতকাল মধ্যরাতে আরজি করে প্রায় ৪০ মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। জাতীয় পতাকা নিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস চাই’ স্লোগান দিয়ে রড, কাচের বোতল, ইট হাতে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। দুষ্কৃতী-তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ। একতলা থেকে তিনতলা, সব ভেঙেচুরে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে CC ক্যামেরা। পুলিশের গার্ডরেল দিয়েই ভেঙে দেওয়া হয় হাসপাতালের কোলাপসিবল গেট। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি সত্ত্বেও চালু রাখা হয়েছিল জরুরি বিভাগ। সাধারণ মানুষ আপৎকালীন পরিষেবাটুকু পাচ্ছিলেন। কিন্তু দুষ্কৃতী হামলায় জরুরি বিভাগ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ টাকার যন্ত্র, ওষুধ নষ্ট হওয়ায় জরুরি পরিষেবা কবে চালু করা সম্ভব হবে, তা জানা নেই আন্দোলনকারী চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের।      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: R G Kar Protest: প্রয়োজনে CBI সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, নিশানা শান্তনুর

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget