এক্সপ্লোর

R G Kar News: সংবাদমাধ্যমকে দেখে দৌড়, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোলেন অভীক দে

West Bengal News: পাশাপাশি এদিন সিজিওতে ডেকে পাঠানো হয়েছিল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক এবং ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস এবং আরও ২ কর্মীকেও।

কলকাতা: সিবিআইয়ের নজরে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে, সৌরভ পাল। সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর বেরোলেন সিজিও কমপ্লেক্স থেকে। সংবাদমাধ্যমকে দেখেই দৌড়। 

সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জিজ্ঞাসাবাদ: শনিবারের পর রবিবার আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় পরপর দু'দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত বর্ধমান মেডিক্য়ালের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, SSKM-এর পোস্ট গ্র্য়াজুয়েট ট্রেনি অভীক দে এবং আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তার সৌরভ পাল। তিন চিকিৎসককে তলবের পাশাপাশি এদিন সিজিওতে ডেকে পাঠানো হয়েছিল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক এবং ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস এবং আরও ২ কর্মীকেও। আর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর এদিন অভীক দে বেরোন। সেখানে ঘটে বেনজির ঘটনা। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে রীতিমতো দৌড়াতে শুরু করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নেও কোনও উত্তর দেননি তিনি। দৌড়ে গাড়িতে উঠে যান অভীক দে।                                                          

এদিন সিবিআই-এর তলবে রবিবার সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন বিরূপাক্ষ বিশ্বাস। ৫ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এদিন বেলা দেড়টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ অভীক দে। জিজ্ঞাসাবাদ করা হয় আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তার সৌরভ পালকেও। রবিবার সিবিআই দফতরে আসেন টালা থানার এসআই চিন্ময় বিশ্বাসও।

এদিকে আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চেয়ে সোদপুর ট্রাফিক মোড়ে প্রতিবাদ, শামিল হল নির্যাতিতার পরিবার।নৃশংস খুনের ঘটনার পর থেকেই ন্যায়বিচারের দাবিতে সোদপুরের ট্রাফিক মোড়ে বিটি রোডের ওপর প্রতিদিনই প্রতিবাদ চলছে। প্রতিবাদে শামিল হচ্ছেন সাধারণ মানুষ। সেই প্রতিবাদেই গতকাল যোগ দেয় নিহত চিকিৎসকের পরিবার। বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রতিবাদের ভাষা যতই মোছা হোক, মানুষের মন থেকে তা মোছা যাবে না, জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: বিচারের দাবিতে অব্যাহত প্রতিবাদ, পথে নামল নাগরিক সমাজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু

ভিডিও

BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget