এক্সপ্লোর

R G Kar News: দশ দিনে কতটা এগোল তদন্ত? CBI অফিসের পথে আরজি করের পড়ুয়ারা

R G Kar Doctor Death: আরজি করের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে গত ৯ অগাস্ট। হাইকোর্টের নির্দেশে গত ১৩ অগাস্ট এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই।

কলকাতা: তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারের দাবি। আজ CBI অফিসে যাচ্ছেন আর জি কর মেডিক্যালের প্রতিবাদী ডাক্তারি পড়ুয়ারা। দুপুরে সল্টলেকের CGO কমপ্লেক্সে CBI-এর আঞ্চলিক অফিসে যাবেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল।

CBI অফিসে যাওয়ার ডাক: আরজি করের (R G Kar News) চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে গত ৯ অগাস্ট। হাইকোর্টের নির্দেশে গত ১৩ অগাস্ট এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই। CBI তদন্তভার হাতে নেওয়ার পর ১০ দিন পার। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিবাদী চিকিৎসকদের একাংশ। CBI কী করছে? কেন এখনও দোষীদের গ্রেফতার করা গেল না? এমন একাধিক প্রশ্ন তুলে গত বুধবারই CGO-র সামনে থেকে প্রতীকী প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন ডাক্তারবাবুরা। দ্রুত বিচার চেয়ে এবার CBI অফিসে যাচ্ছেন প্রতিবাদী চিকিৎসকরা। 

এদিকে আর জি কর মেডিক্যালে পিজিটি ছাত্রীকে খুন-ধর্ষণের তদন্তে এখনও পর্যন্ত ৭৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্টেটাস রিপোর্টে এমনই জানিয়েছে CBI. সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ধৃত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, তার বন্ধু সৌরভ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সদ্য প্রাক্তন উপাধ্যক্ষ বুলবুল মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়াও যিনি প্রথম তরুণী চিকিৎসকের মৃতদেহ দেখেছিলেন, নিহত নির্যাতিতার মা-বাবা এবং পোস্ট মর্টেমের দায়িত্বে থাকা ৫ জন চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করেছে CBI. ঘটনার রাতে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার যে কর্মী তরুণী চিকিৎসককে খাবার দিতে গিয়েছিলেন, সেই রাতে নির্যাতিতার সঙ্গে যে চারজন জুনিয়র ডাক্তার একসঙ্গে খাবার খেয়েছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে CBI. আর জি কর মেডিক্যালে যে চারজন নির্যাতিতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেছে CBI. চেস্ট মেডিসিন বিভাগের একাধিক আধিকারিক-সহ ৪৯ জন গ্রাউন্ড স্টাফকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্ত চলাকালীন, সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে জনমানসে। সেই কাজে আসা শ্রমিকদেরও জিজ্ঞাসাবাদ করেছে CBI. 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar News: নিরাপত্তায় CISF, জারি কর্মবিরতি; আরজি করে আজ কলেজ কাউন্সিলের বৈঠক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget