এক্সপ্লোর

R G Kar News: সন্দীপ ঘোষের নারকো টেস্টের আবেদন, চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় প্রশ্নবাণে জর্জরিত CBI

West Bengal News: আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচারের দাবিতে, চাপ বাড়ছে CBI-এর ওপর।

কলকাতা: আর জি কর মেডিক্য়ালের (R G Kar News) চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় শিয়ালদা আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ধর্ষণ-খুনে জড়িত এমন কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। বিচারকের প্রশ্নের জবাবে আদালতে জানালেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী। এদিন সন্দীপ ঘোষের নারকো অ্য়ানালিসিস এবং অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন করল সিবিআই। 

প্রশ্নের মুখে পড়ল সিবিআই: আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচারের দাবিতে, চাপ বাড়ছে CBI-এর ওপর। শুক্রবারও পথে নেমে সরব হয়েছে জুনিয়র ডাক্তার থেকে নাগরিক সমাজ। আর এদিনই ধর্ষণ-খুনের মামলায় শিয়ালদা আদালতে প্রশ্নের মুখে কার্যত দিশাহারা দেখাল সিবিআই-কে। শুক্রবার আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ। টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে চায় কেন্দ্রীয় এজেন্সি।

বিচারক CBI-এর আইনজীবীকে প্রশ্ন করেন, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল কীভাবে ধর্ষণ-খুনে যুক্ত? তাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণ পেয়েছেন? নাকি তাঁরা তথ্য়প্রমাণ লোপাটে যুক্ত? জবাবে CBI-এর আইনজীবী কোনও পোক্ত জবাব দিতে পারেননি। তিনি বলেন, আর জি কর মেডিক্য়াল কলেজ ও টালা থানার CCTV ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সকাল ১০ টার সময় OC থানায় ছিলেন না। তিনি কোথায় ছিলেন দেখার জন্য় ফোনের কললিস্ট বের করেছি। এরপর বিচারক জানতে চান, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ধর্ষণ-খুনের ব্য়াপারে আগে থেকে জানতেন এমন কিছু জানতে পেরেছেন? এমন কিছু তথ্য় পেয়ে থাকলে কেস ডায়েরি দিতে বলেন বিচারক। CBI-এর আইনজীবী তখন জানান, এমন কোনও তথ্য়প্রমাণও এখনও পর্যন্ত তাদের কাছে নেই। এক মাস ধরে প্রমাণ জোগাড় করে মেলানো হচ্ছে বলে আদালতে জানান তিনি। এই বক্তব্য় শুনে CBI-এর আইনজীবীর উদ্দেশ্য়ে বিচারক বলেন, আপনাদের কাছে সন্দেহের যুক্তিসঙ্গত কোনও প্রমাণ আছে? আপনারা যে ব্যাখা দিচ্ছেন তা যুক্তিগ্রাহ্য নয়।

উভয়পক্ষের সওয়াল জবাব শুনে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত CBI হেফাজত এবং সঞ্জয় রায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে এদিন সন্দীপ ঘোষের নারকো অ্য়ানালিসিস এবং অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন করে CBI. ২৩ সেপ্টেম্বর এই নিয়ে শুনানির দিন ধার্য করেছেন বিচারক। এদিন শিয়ালদা আদালতে মুখবন্ধ খামে একটা রিপোর্টও জমা দেয় CBI.

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Protest: অশক্ত শরীরে গোলাপ হাতে, অভিনন্দন জানাতে অপেক্ষায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget