এক্সপ্লোর

Junior Doctors Protest: অশক্ত শরীরে গোলাপ হাতে, অভিনন্দন জানাতে অপেক্ষায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা

Doctors Protest Update: ১১দিনের ধর্না তুলে এবার স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র ডাক্তারদের সিবিআই অফিস অভিযান।

কলকাতা: আর জি কর-কাণ্ডে (RG Kar News) বিচার চেয়ে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানে জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অভিনন্দন জানাতে গোলাপ ফুল হাতে অপেক্ষায় ৮০ বছরের মহিলা। 

অভিনন্দন জানাতে অপেক্ষায়: ১১দিনের ধর্না তুলে এবার স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র ডাক্তারদের সিবিআই অফিস অভিযান। আরজি কর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনে দল-মত নির্বিশেষে পাশে এসে দাঁড়িয়েছে গোটা শহর। শুক্রবার এক বৃদ্ধাকে দেখা গেল অশক্ত শরীর নিয়ে, ওয়াকারে ভর করে, মিছিলে অংশ নিয়েছেন। আর কেষ্টপুরের এই অবসরপ্রাপ্ত শিক্ষিকা বললেন, এই আন্দোলন দেখে কি ঘরে বসে থাকা যায়! অবসরপ্রাপ্ত শিক্ষিকা গৌরী ঘোষ বলেন, "আমি এসেছি লড়াকু ডাক্তারদের সমর্থন করে সংবর্ধনা জানাতে। ডাক্তাররা আমাদের সমাজের সমস্ত মানুষের মনের দরজা খুলে দিল, প্রতিবাদ করতে শেখাল। একটা মেয়েকে অন্যায়ভাবে মেরে ফেলল হাসপাতালের মধ্যে তার বিরুদ্ধে দাঁড়িয়ে ডাক্তাররা যে প্রতিবাদটা করল আজকে দেড় মাস ধরে তা অভূতপূর্ব। তার পাশে দেশের সমস্ত মানুষ এক হয়ে গেছে। তাই এই বৃদ্ধ বয়সেও আমি ঘরে থাকতে পারিনি। ওদের পাশে এসে দাঁড়িয়েছি বারবার। আজকে ওরা অবস্থান তুলেছে তাই সংবর্ধনা জানাতে এসেছি।''

অবশেষে ১১ দিনের মাথায় ধর্না প্রত্য়াহারের সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এদিন স্বাস্থ্য়ভবনের সামনে থেকে ধর্না তুল নিলেন জুনিয়র ডাক্তাররা। আগামীকাল থেকেই জরুরি পরিষেবায় ফিরবেন তাঁরা। ৯ অগস্ট আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তার প্রতিবাদে এবং সেই ঘটনার বিচার চেয়ে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। ১০ সেপ্টেম্বর থেকে সল্টলেকে স্বাস্থ্য়ভবনের সামনে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। এদিন সেই স্বাস্থ্য়ভবন থেকেই সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্স অবধি মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। যদিও বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি তাঁরা গতকালই জানান, 'নিরাপত্তা নিয়ে রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত চলবে আংশিক কর্মবিরতি।' ধর্না উঠলেও রাজপথে, সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Rampurhat Multi Specialist Hospital: চিকিৎসকদের সুরক্ষায় উদ্যোগ, রামপুরহাট মেডিক্যালে বসল পুলিশ ক্যাম্প

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir: হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget