এক্সপ্লোর

R G Kar News: 'আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভাল জানি' লাভলির মন্তব্যে অভিযোগ দায়ের সায়নের

West Bengal News: সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে বলতে শোনা যায়, 'বদল তো ২০১১-তে হয়েছিল, ২০২৪-এ বদলাও হবে।

কলকাতা: আর জি কর-কাণ্ডে জোরাল প্রতিবাদের মধ্যেই বদলার হুমকি লাভলি মৈত্রর। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী ও বাম ছাত্র নেতা সায়ন বন্দ্যোপাধ্য়ায়।

অভিযোগ দায়ের সায়নের: সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে বলতে শোনা যায়, 'বদল তো ২০১১-তে হয়েছিল, ২০২৪-এ বদলাও হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভাল জানি।' আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের কসাইয়ের সঙ্গেও তুলনা করেন তিনি। এবার লাভলি মৈত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন আইনজীবী ও বাম ছাত্র নেতা সায়ন বন্দ্যোপাধ্য়ায়। 

আর জি কর কাণ্ডে যখন প্রতিবাদের স্বর রোজই জোরালো হচ্ছে, তখন তৃণমূলের তরফে বাড়ছে হুমকিও। গতকাল সরাসরি হুমকি দেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। দলনেত্রীর মন্তব্য়ের সূত্র ধরে এবার সিপিএমকে হুঁশিয়ারি দেন সোনারপুরের তৃণমূল বিধায়ক। গতকাল তিনি বলেন, "সিপিএম সায়ন-সুজনরা ঘুরে বেড়ায় তার একটাই কারণ বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে ২০২৪-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো ২০১১-তে হয়েছিল, ২০২৪-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী করে নামাতে হয় আমরা খুব ভাল জানি। আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই।''                                    

তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর নিশানায় চিকিৎসকরাও। সোনারপুর দক্ষিণের বিধায়ক বলেন, "কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে, গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রামবাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদের কোনও চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক? এরা মানুষ? কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Sandip Ghosh Arrest: এই লোকটাকে আমাদের রাজ্য সরকারই বের করে দিতে পারত: কৌশিক সেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget