এক্সপ্লোর

Sandip Ghosh Arrest: এই লোকটাকে আমাদের রাজ্য সরকারই বের করে দিতে পারত: কৌশিক সেন

Junior Doctors Agitation: জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে কৌশিক সেন বলেন, "একটা প্রথম ধাপ। যেটা জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করছেন। ওঁদের কণ্ঠস্বরটাই তো আসল।'

কলকাতা: আর জি কর-কাণ্ডে সিপি-র পদত্যাগ চেয়ে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। বাধা পেয়ে বি বি গাঙ্গুলি স্ট্রিটে চলছে ম্য়ারাথন অবস্থান বিক্ষোভ। তারকা তকমা দূরে সরিয়ে রেখে নাগরিক হিসেবে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সেলিব্রিটিরাও। সন্দীপ ঘোষের গ্রেফতারি সহ জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কী জানালেন অভিনেতা কৌশিক সেন? 

দুপুর থেকে সন্ধে, রাত পেরিয়ে সকাল--লালবাজারের কাছে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান চলছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে গতকাল কৌশিক সেন বলেন, "একটা প্রথম ধাপ। যেটা জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করছেন। ওঁদের কণ্ঠস্বরটাই তো আসল। ওঁরা যেটা বললেন যে ওঁদের আরও অনেকগুলো দাবি আছে। ফলে আমি মনে করি এটা প্রথম ধাপ। বাকি দোষীদের নামটা বেরোক।''

১৫দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে গতকাল সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ-সহ ৪ জন। আর জি করে দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষের দেহরক্ষীকেও গ্রেফতার করা হয়েছে।  হাসপাতালের ২ ভেন্ডার সুমন হাজরা, বিপ্লব সিংহও সিবিআইয়ের জালে। পাশাপাশি সন্দীপ ঘোষ ইস্যুতে রাজ্য় সরকারের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। কৌশিক সেনের কথায়, "অবশ্যই আরেকটা জিনিস খুব নির্দিষ্টভাবে বলতে চাই। এই লোকটাকে আমাদের রাজ্য সরকারই বের করে দিতে পারত। গ্রেফতার তো দূরের কথা, তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। যেটা খুবই দুর্ভাগ্যজনক।''

লালবাজারের অদূরে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনার বিনীত গোয়েল হয় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলুন, নইলে তিনি পদত্যাগ করুন। আর জি কর-কাণ্ডে এই দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। বি বি গাঙ্গুলি  স্ট্রিটে পুলিশের গার্ডওয়াল ও ৯ ফুট উঁচু লোহার ব্য়ারিকেডের সামনেই চলছে তাঁদের অবস্থান। ব্যারিকেডের অপর প্রান্তে চেয়ার পেতে বসে রয়েছেন পুলিশকর্মীরাও। ট্রাম লাইনের ওপর বসে পথেই রাত জাগলেন জুনিয়র ডাক্তাররা। রাতভর গানে-স্লোগানে অক্লান্তভাবে প্রতিবাদ জানান তাঁরা। সকাল থেকেও চলছে স্লোগানে স্লোগানে প্রতিবাদ। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি, অন্তত লালবাজার পর্যন্ত যেতে দেওয়া হোক তাঁদের।                                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Burdwan Medical Collegeৃ: অভীক দে-র প্রবেশ অবৈধ ঘোষণার দাবি, উত্তাল বর্ধমান মেডিক্য়াল কলেজ

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget