এক্সপ্লোর

R G Kar News: রাত পোহালেই সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি, মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেবে CBI

Supreme Court: । ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। সোমবার তার একমাস পূরণ হচ্ছে।

কলকাতা: আর জি কর-কাণ্ডে (R G Kar News) বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে আগামীকাল সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি রয়েছে। কাল মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে, ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে কলেজে হামলার ঘটনায় রিপোর্ট দেবে কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে বিচারের আশায় দিন গুনছেন নির্যাতিতার বাবা-মা। 

সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি: ক্যালেন্ডার বলছে মাস বদলেছে। বদলায়নি প্রতিবাদের ছবিটা। ন্যায়বিচারের জোরালো দাবি এক ছটাক কমে তো নিই, উল্টে দিন দিন বাড়ছে। ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। সোমবার তার একমাস পূরণ হচ্ছে। আর সেদিনই সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার দ্বিতীয় দিনের শুনানি. প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুনানির তালিকায় প্রথমেই রয়েছে এই মামলা।

এই প্রেক্ষাপটে রাজ্য জুড়ে একটাই আওয়াজ উঠেছে, 'জাস্টিস ফর আর জি কর'। আর জি কর-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা এক। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে কি একজনই জড়িত না একাধিক? ধৃত সঞ্জয় রায় ছাড়া কি আরও কেউ এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত রয়েছে? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টে চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্ত রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেবে সিবিআই। অন্যদিকে, গত ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যাল কলেজে দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর ঘটনায়, সর্বোচ্চ আদালতে রিপোর্ট দেবে কলকাতা পুলিশ।

সর্বোচ্চ আদালতে কী জানাবে সিবিআই? আর জি কর মেডিক্যালে ভাঙচুরে কী রিপোর্ট দেবে কলকাতা পুলিশ? ধর্ষণ, খুনের পর ঘটনাস্থলের কাছে দেওয়াল ভাঙা থেকে সেমিনার হলে ভিড়ের ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন উঠেছে আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনায় কি তথ্য প্রমাণ লোপাট হয়েছে? হয়ে থাকলে তার পিছনে রয়েছে কে বা কারা? কাউকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? সুপ্রিম কোর্ট সূত্রে খবর, এই মামলায় যুক্ত হতে চেয়ে ইতিমধ্যে একাধিক আবেদন পত্র জমা পড়েছে। সেগুলো নিয়েও সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Jawhar Sircar Resign: পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জহর সরকারকে ফোন মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget