এক্সপ্লোর

R G Kar News: বিতর্কের মুখ অবশেষে সিদ্ধান্ত, অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন

Swastha Bhawan: বিতর্কের মুখে গতকালই বিরূপাক্ষকে বর্ধমান থেকে বদলি করা হয় কাকদ্বীপে। অভীক দে-র বিরুদ্ধে শাসানি, ভয় দেখানোর একাধিক অভিযোগ।

কলকাতা: অবশেষে সাসপেন্ড অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস। দুই বিতর্কিত চিকিৎসককে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন (Swasth Bhawan)। ৯ অগাস্ট ঘটনার দিন আর জি কর মেডিক্যালে (R G Kar News) হাজির ছিলেন বিরূপাক্ষ ও অভীক। 

অবশেষে সাসপেন্ড: সন্দীপ ঘোষের পর এবার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত দুই চিকিৎসক অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল স্বাস্থ্য় দফতর। CBI-এর হাতে গ্রেফতার হওয়ার ২৪ ঘণ্টা পর, চাপের মুখে আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে স্বাস্থ্যভবন। এবার সাসপেন্ড করা হল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-কে। সম্প্রতি আর জি কর মেডিক্য়ালের সেমিনার হলের ভাইরাল ভিডিওয়, মৃতদেহ উদ্ধারের পর বহু মানুষের জমায়েত দেখা যায়। IMA-র তরফে এই ভাইরাল ছবি দেখিয়ে দাবি করা হয়, SSKM মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভীক দে ওই দিন সেমিনার হলে উপস্থিত ছিলেন। যদিও কলকাতা পুলিশের তরফে দাবি করা হয় যে, ওই ব্যক্তি ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট।

কিন্তু IMA নিজেদের অবস্থানেই অনড় থাকে। ভাইরাল ছবির ভিত্তিতেই চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশন এই প্রশ্নও তোলে, ওই দিন কি অকূস্থলে উপস্থিত ছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসও। থেকে থাকলে বর্ধমান মেডিক্য়াল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ ওইদিন আর জি কর মেডিক্য়াল কলেজে কী করছিলেন? এসবের মধ্যেই বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে অভীক দে-র বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। চাপের মুখে তাঁকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। এরপর বিরূপাক্ষ বিশ্বাসকে বদলির নির্দেশের ১৩ মাস বাদে হঠাৎ করে তাঁকে রিলিজ করে দেয় বর্ধমান মেডিক্য়াল কলেজ। পাঠানো হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে কিন্তু তাতেও সমালোচনা কমেনি। গতকাল থেকে কাকদ্বীপে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ চলে।  এই আবহে এবার সাসপেন্ড করা হল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-কে। অভীকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে সূত্রের খবর। স্বাস্থ্যভবন সূত্রে দাবি, যেহেতু 'ক্রাইমসিনে' উপস্থিত থাকার অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে কিছু প্রমাণও হাতে এসেছে। তাই বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভীক দে-কে সাসপেন্ড করা হল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar Protest: তিলোত্তমা দিন্দা হয়...আমার গায়ে আঁচ লেগেছে: সনাতন দিন্দা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর- এবার মূল অভিযুক্তর নাম প্রকাশ? কে সে?
২১ জুলাইয়ের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর- এবার মূল অভিযুক্তর নাম প্রকাশ? কে সে?
West Bengal News Live: রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget