এক্সপ্লোর

R G Kar File: নিহত চিকিৎসককে উৎসর্গ, এবার 'আর জি কর ফাইল' আনতে চলেছেন আখতার আলি; কী থাকছে বইয়ে ?

Akhtar Ali : তবে অনুমতি ছাড়া বই প্রকাশ করতে পারেন না সরকারি কর্মী। তাই এই মর্মে স্বাস্থ্যভবনে আর্জি জানিয়েছেন আখতার আলি।

সন্দীপ সরকার, কলকাতা : সম্প্রতি 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহর কলকাতায়। তবে, সেটা ছিল সিনেমা। আর এবার 'আর জি কর ফাইল' আনতে চলেছেন আখতার আলি। আর জি কর হাসপাতালের ঘটনাবলী নিয়ে দুই মলাটের বই লিখেছেন আখতার। আর জি কর হাসপাতালের দুর্নীতির কথা তুলে ধরেছেন বইয়ে, এমনই দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনি জানিয়েছেন, ২০২১ সালে সন্দীপ ঘোষ যখন আর জি করে অধ্যক্ষ হিসাবে যোগ দেন, তারপর থেকে এখানকার অগ্রগতি কীভাবে থমকে গিয়েছিল তা তিনি এই বইয়ে উল্লেখ করেছেন। কীভাবে ধীরে ধীরে দুর্নীতি বাসা বেঁধেছিল আর জি করের বুকে এবং তিনি (আখতার আলি) কীভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তারও বিস্তারিত বর্ণনা এতে রয়েছে। নিজের বই আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসককে উৎসর্গ করেছেন আখতার আলি। R G Kar News

তবে অনুমতি ছাড়া বই প্রকাশ করতে পারেন না সরকারি কর্মী। তাই এই মর্মে স্বাস্থ্যভবনে আর্জি জানিয়েছেন আখতার আলি। বর্তমানে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার তিনি। 'আর জি কর ফাইল' প্রকাশ করতে চেয়ে স্বাস্থ্য ভবনের সিনিয়র স্পেশাল সেক্রেটারির কাছে আবেদন জানিয়েছেন।

প্রেক্ষাপট

২০২৪ সালের ৯ অগাস্ট। আর জি কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসক-পড়ুয়ার দেহ। যে ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এরপরই সামনে আসে আরজি কর মেডিক্য়ালে আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।

গত বছর ২৩ অগাস্ট CBI তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তদন্তে উঠে আসে একের পর এক আর্থিক অনিয়মের তথ্য। ২ সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে CBI। আর্থিক দুর্নীতিকাণ্ডে এখন তিনি জেলে রয়েছেন। দুর্নীতি মামলাতেই জেলে আছেন হাসপাতালে সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ, সুমন হাজরা, সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসর আলি, হাউস স্টাফ এবং আর জি কর মেডিক্যাল কলেজের TMCP ইউনিটের তৎকালীন সভাপতি আশিস পাণ্ডে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget