এক্সপ্লোর

R G Kar News: ওয়াকআউট BJP কাউন্সিলরদের, বিক্ষোভ বাম ও কংগ্রেসের; পুরসভায় আর জি কর-আঁচ

KMC: ভেতরে বিজেপির শোরগোল বাইরে মেয়রের ঘরের সামনে ব্যানার হাতে বিক্ষোভ দেখালেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা।

কলকাতা: আর জি করের আঁচ লাগল কলকাতা পুরসভায় (KMC)। উত্তপ্ত হয়ে উঠল মাসিক অধিবেশন। বিরোধী কাউন্সিলরদের দাবি মেনে পাঠ করা হল শোকপ্রস্তাব, ২ বার হল নীরবতা পালন। মুলতুবি প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় ওয়াকআউট করলেন বিজেপি কাউন্সিলররা। ব্যানার হাতে বিক্ষোভ বাম ও কংগ্রেসের। রাজনীতি করছে বিরোধীরা, পাল্টা জবাব দিলেন মেয়র। 

পুরসভায় আর জি কর-আঁচ: ভেতরে বিজেপির শোরগোল বাইরে মেয়রের ঘরের সামনে ব্যানার হাতে বিক্ষোভ দেখালেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা। শুক্রবার এভাবেই আর জি কর-কাণ্ডের আঁচ লাগল কলকাতা পুরসভায়। উত্তপ্ত হয়ে উঠল মাসিক অধিবেশন। চেয়ারপার্সন মালা রায় অসুস্থ থাকায় এদিন অ্যাক্টিং চেয়ারপার্সন ছিলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। অধিবেশন শুরুর আগে নিয়ম মতো শোক প্রস্তাব পাঠ করেন তিনি। শোকজ্ঞাপনের পরই বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা এবং সজল ঘোষ দাবি করেন, আর জি করের ঘটনা নিয়েও শোক প্রস্তাব পাঠ করা হোক। অ্যাক্টিং চেয়ারপার্সন প্রথমে তা মানতে না চাইলেও পরে মেনে নেন। দ্বিতীয়বার পালিত হয় নীরবতা। এরপর বিজেপি কাউন্সিলররা প্রস্তাব দেন, এদিনের মতো অধিবেশন মুলতুবি করা হোক। প্রস্তাব মঞ্জুর না হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কাউন্সিলররা। এরপর ওয়াকআউট করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২ বিজেপি কাউন্সিলর।

বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "এরা একজন ডাক্তার, অন ডিউটি খুন হয়ে গেল, ধর্ষিতা হয়ে গেলেন, তাঁদের ১০ লাখ টাকা অব্দি দিতে রাজি, শোক প্রস্তাব পাঠ করতে রাজি নয়।  কলকাতার ইতিহাসে এটা লজ্জা, ২ বার, একাধিকবার, আমরা নীরবতা পালন করলাম, এটা বোধ হয় কলকাতা পুরসভার ইতিহাসে হয়নি। এত নির্লজ্জ, ২বার নীরবতা পালন করল, তবু এটা মাথায় এল না যে, এটা করা উচিত।'' অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়রের ঘরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস ও সিপিএম কাউন্সিররা। কলকাতা পুরসভার অ্যাক্টিং চেয়ারপার্সন অরূপ চক্রবর্তী বলেন, "এরকমভাবে মুলতুবি আনা যায় না। এটা রাজনীতি করার জায়গা নয়। জল ঘোলা করে মাছ ধরার চেষ্টা হচ্ছে।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Rudranil Ghosh: পুলিশ তোমার মেয়েও জানে কে সে ষড়যন্ত্রী: রুদ্রনীল ঘোষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget