এক্সপ্লোর

R G Kar Protest: রাত দখলের পর এবার ভোর দখলের ডাক

R G Kar News: গত ৯ অগাস্ট আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটে। ৯ সেপ্টেম্বর ওই ঘটনার এক মাস পূরণ হবে।

কলকাতা: রাত দখলের পর এবার ভোর দখলের (Bhor Dokhol) ডাক। ৯ সেপ্টেম্বর, সোমবার, আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি। ওই দিনই ভোর দখলের ডাক দেওয়া হল। ভোর দখলের ডাক অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার।

কী কর্মসূচি? 

গত ৯ অগাস্ট আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটে। ৯ সেপ্টেম্বর ওই ঘটনার এক মাস পূরণ হবে। ওইদিনই সুপ্রিম কোর্টে হবে আরজি কর মামলার শুনানি। ৯ সেপ্টেম্বর ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬ পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের। বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ভোরের দখল প্রসঙ্গে তাঁরা জানান, 'প্রতিদিন ধর্ষণ হচ্ছে। বিচার চাই। তিলোত্তমার বিচার এখনও অধরা। ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে। আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব।'

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ও সুবিচারের দাবিতে মেয়েদের রাত দখলের অভিনব কর্মসূচির সাক্ষী হয়েছে গোটা দেশ। আবার বাড়ির আলো নিভিয়ে, মোমবাতি জ্বালিয়ে অন্ধকারের মধ্য়ে দিয়ে আলোর দিশা পাওয়ার অভূতপূর্ব ডাকও দেখেছে বাংলা। আর এবার ভোর দখলের ডাক। অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষের কথায়, "আমার একটাই দাবি। বিচার খুব তাড়াতাড়ি আশা করব। একজন মেয়ে হিসেবে বলি, রাতে আমার মতো অনেক নারীরই কিন্তু ঘুম হয় না, বিচার কবে পাব আমরা। দ্রুত বিচার আশা করছি। পাশাপাশি দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি আশা করছি। শিক্ষক-ছাত্র সহ শিলিগুড়িবাসী আহ্বান জানাব, যেন ৯ সেপ্টেম্বর ওই সময় আমরা একসঙ্গে ভোর দখল করতে পারি।"

অন্যদিকে সুপ্রিম কোর্টের শুনানির আগে রবিবার ফের রাত দখলের ডাক দিলেন ১৪ অগাস্টের কর্মসূচির আহ্বায়করা। নিহত চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের এক মাসের মাথায় এবার রিমঝিমদের নতুন প্রতিবাদ কর্মসূচি, শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। এর পাশাপাশি যাদবপুর আর্টিস্ট ফোরাম: আর্টিস্টস ফর হিউম্যানিটি আয়োজনে রাজপথেই ক্যানভাসের ডাক দেওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর রাত ৯টায় গড়িয়া থেকে সুকান্ত সেতু পর্যন্ত এই ক্য়ানভাসের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar News: 'উদ্দেশ্য বা ঘটনা যদি না জানতে পারি, কীভাবে বলব সুরক্ষিত?' আরজি কর কাণ্ডে প্রশ্ন চিকিৎসকের

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget