এক্সপ্লোর

R G Kar News: 'উদ্দেশ্য বা ঘটনা যদি না জানতে পারি, কীভাবে বলব সুরক্ষিত?' আরজি কর কাণ্ডে প্রশ্ন চিকিৎসকের

R G Kar News Update: চিকিৎসক ধর্ষণ খুনে তোলপাড় রাজ্য রাজনীতি। আন্দোলনের আঁচ পৌঁছে গিয়েছে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও।

কলকাতা: আরজি করে (R G Kar News) চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় অব্যাহত আন্দোলন। দিকে দিকে ছড়িয়ে পড়েছে তাঁর। একটাই দাবি বিচার চাই। ৫ দফা দাবি নিয়ে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। এবিপি আনন্দের যুক্তি তক্কো অনুষ্ঠানে এসে আন্দোলনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো প্রশ্ন তুললেন 'উদ্দেশ্য বা ঘটনা যদি না জানতে পারি, কীভাবে বলব সুরক্ষিত?' 

অব্যাহত আন্দোলন: চিকিৎসক ধর্ষণ খুনে তোলপাড় রাজ্য রাজনীতি। আন্দোলনের আঁচ পৌঁছে গিয়েছে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও। গত ৯ অগাস্ট আরজি করেরই সেমিনার হলে উদ্ধার হয় তাঁর দেহ। যুক্তি তক্কো অনুষ্ঠানে আন্দোলনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, "গত ৯ অগাস্ট আর জি করে একটা ডিপার্টমেন্টের সেমিনার রুমে যে ঘটনা ঘটে চিকিৎসক সমাজ থেকে শুরু করে সমাজের কোনও মানুষ এই ধরনের ঘটনা পরিলক্ষিত করেছেন কিনা যদি জেনে থাকেন জানাবেন। আন্দোলনের শুরু এই ঘটনা মাথায় রেখেই। শুরুতে কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের কার্যকলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকি। আমরা চিকিৎসকরা যেমন মানুষের শারীরিক অবস্থা বুঝতে পারি ঠিক তেমনই যেটা ঘটেছে সেটা কী ঘটেছে এবং কেন ঘটেছে এইটুকু বোঝার ক্ষমতা আছে। সাধারণ মানুষ অবশ্যই সেটা মনে করেন। এই সন্দেহের জায়গা থেকেই ডাক দেওয়া হয়েছিল, আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। বিচার পাক এটাই ছিল মূলত প্রধান এবং ন্যায়সঙ্গত দাবি।'' 

অনিকেতের কথায়, "এই আন্দোলন শুরু হয় চিকিৎসক, প্যারা মেডিক্যাল, নার্সিং পড়ুয়াদের সঙ্গে নিয়ে। এই নৃশংস ঘটনার পর কলকাতা পুলিশের ব্য়র্থতা উঠতে আসতে থাকে, বিচারের বাণী যেভাবে কাঁদতে থাকে সেখান থেকেই সমাজের সব স্তরের মানুষের আন্দোলনে পরিণত হয়। সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, যন্ত্রণার সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছে। তাই ডাক্তার সমাজের আন্দোলন সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, একজন চিকিৎসকের যদি কর্মক্ষেত্রে এই পরিণতি হয় তাহলে তাঁরা কীভাবে সুরক্ষিত থাকবেন। যে বা যাঁরা এই ঘটনা ঘটাল তাঁরাও তো এই সমাজের মানুষ। অর্থাৎ সামাজিক ব্যধি, ক্ষত আছে। আরজি করের আন্দোলনকারীরা এই আন্দোলনকে সেভাবেই দেখছে। ৯ তারিখ যে ঘটনা থেকে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, সারা বাংলার চিকিৎসক সহ সাধারণ মানুষ পাশে এসেছেন। ৯ অগাস্টের ঘটনার পর পুলিশের উদাসীনতা সেটাও দেখা যায়। সাধারণভাবে যে জায়গাটায় একটা কর্ডন করতে হয়, তাও নেই। সেমিনার রুমে কে বা কারা ঢুকছে সেটা সবাই দেখছে। আমরা দাবি করেছিলাম নিরপেক্ষ তদন্ত হোক, বিচার হোক। দেখা গেল FIR করতে দেরি করছেন। তৎকালীন অধ্যক্ষ সংস্কারের নির্দেশ দিচ্ছেন। তাও আবার সেমিনার রুমের উল্টোদিকটাই করতে হবে। গোটা আরজি কর হাসপাতাল পড়ে আছে তো কাজ করার জন্য।''

নিরাপত্তার নিয়ে প্রশ্ন তুলে, আন্দোলনরত চিকিৎসক বলেন, "স্বাস্থ্য পরিষেবার বেহাল পরিকাঠামো মেনে নিয়েই কাজ করি। অন ডিউটি মহিলার চিকিৎসকের উপর যে আক্রমণ করা হয়েছে তার জন্য নৈতিক দাবি রাখতে পারি না! একজন চিকিৎসক হিসেবে কাল আমার সহকর্মীকে কী করে বলব তুমি কাজে যোগ দাও, তোমার সঙ্গে এই ঘটনা ঘটবে না। পাস-ফেল, আর্থিক দুর্নীতির যে প্রশ্ন আরজি করের ছাত্ররা এই জিনিস গত ৩-৪ বছর ধরে প্রত্যক্ষ করেছে। বারবার অভিযোগ জানানো হয়েছে, কোনও সদুত্তর মেলেনি। ১৪ তারিখ রাতে তাণ্ডব ঘটে, তার কী উদ্দেশ্য ছিল? কারা এই ঘটনা ঘটাতে এল? কলকাতা পুলিশের কাছে কোনও সদুত্তর আছে? কী এমন অনৈতিক দাবি রাখছি যে সিপির পদত্যাগ চাইতে পারি না! এই ভীতির পরিবেশ কে বা কারা করতে চাইছে? ১৪ তারিখ রাতের ঘটনা পুলিশ প্রশাসনের ব্যর্থতা। সিনিয়র চিকিৎসক আমাদের পাশে থেকেছেন। কলকাতা সহ সব সরকারি মেডিক্য়াল কলেজে এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি পরিষেবা চালু আছে। আমরা শুধু কর্মবিরতিতে আছি। একটা মেডিক্যাল কলেজের চেস্ট মেডিসিনের সেমিনার রুমে এই ঘটনা ঘটল। তার উদ্দেশ্য কী ছিল? যদি না জানতে পারি, তাহলে আমার সহপাঠী, সহকর্মী, নার্স দিদি, নার্সিং পড়ুয়াদের, প্যারামেডিক্যাল ছাত্রীকে কীভাবে বলব যে ডিউটিতে ফেরো। উদ্দেশ্য বা ঘটনা যদি না জানতে পারি, কীভাবে বলব সুরক্ষিত? আপনি CISF দিতে পারেন, কিন্তু উদ্দেশ্য যদি সামনে না আসে তাহলে বলতে পারবেন, ফের কোনও ঘটনাটা ঘটবে না। চিকিৎসক ছাত্র হিসেবে মনে করি, একাধিক লোক জড়িত। যদি তাই তাহলে একজন গ্রেফতার হয়েছে, বাকিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। কী বলে সহপাঠীকে বলব কাজে ফেরো তোমরা সুরক্ষিত। আমি মনপ্রাণ কাজে ফিরতে চাই, কিন্তু তা চাইলেই যে প্রশ্নে আটকে আছি, তাতেই আবার আটকে যাচ্ছি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: শিক্ষক দিবসে শিক্ষারত্ন প্রত্য়াখ্যান, আর জি কর কাণ্ডে সরব শিক্ষাবিদরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget