এক্সপ্লোর

Durga Puja 2024: চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ, ন্যায়বিচারের দাবিতে পুজো অনুদান প্রত্যাখ্যান আরও এক ক্লাবের

Kolkata News: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর এক মাসের বেশি সময় কেটে গেছে। প্রতিবাদের ঝাঁঝ একটু কমে তো নিই, বরং দিনে দিনে বাড়ছে।

প্রবীর চক্রবর্তী, কলকাতা: আর জি কর-কাণ্ডের ( R G Kar News) প্রতিবাদ। চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে পুজো অনুদান না নেওয়ার কথা জানাল বেহালার আরও একটি ক্লাব। অক্ষয় পাল রোডের মধ্যপাড়া আবাহনী ক্লাবের ৫০ বছরের পুজোয় থাকছে না জাঁকজমক। বিচার পেলে আগামী বছর উৎসব হবে, জানিয়েছেন উদ্যোক্তারা। 

পুজো অনুদান না নেওয়ার আবেদন: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর এক মাসের বেশি সময় কেটে গেছে। প্রতিবাদের ঝাঁঝ একটু কমে তো নিই, বরং দিনে দিনে বাড়ছে। রাত দখল, ভোর দখল, মিছিল-ধর্না, নানাভাবে প্রতিবাদে শামিল হচ্ছে আমজনতা। একইসঙ্গে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়া ক্লাব বা পুজো উদ্যোক্তাদের তালিকাও ক্রমশ লম্বা হচ্ছে। এবার সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা অনুদান না নেওয়ার কথা ঘোষণা করল বেহালার অক্ষয় পাল রোডের মধ্যপাড়া আবাহনী ক্লাব। পুজো উদ্যোক্তা শুভ্রা ভট্টাচার্য বলেন, "অন্য কোনওভাবে তো আমরা প্রতিবাদ করতে পারব না। এত বড় একটা নোংরা ঘটনা, একটা ডাক্তার শেষ হয়ে গেল, কিছু ভাবে আমাদের একটা প্রতিবাদ করার ইচ্ছা ছিল। ভাবলাম, এই অনুদানটা প্রত্যাখ্যান করে যদি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছনো যায়। আমরা যারা খুব সাধারণ মানুষ, আমরা একটু বিচার চাই। আর কিচ্ছু নয়।''

ইতিমধ্যেই ক্লাবের তরফে পর্ণশ্রী থানায় অনুদান না নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বেহালার এই ক্লাবের পুজোর এবার সুবর্ণজয়ন্তী বর্ষ। আর জি কর-কাণ্ডে ন্যায়বিচার পাওয়ার আগে জাঁকজমকে মাততে চান না ক্লাবের সদস্যরা। ওই ক্লাবের আরেক সদস্য রূপা পাল বলেন, "রাজ্যের যা অবস্থা। এই পরিস্থিতিতে এখন আমাদের সেই উচ্ছ্বাস করারও ক্ষমতা নেই, আমরা সেই কারণে পুজোটাও খুব ছোট করে দিয়েছি।'' এর আগে বেহালারই সবেদাবাগান ক্লাবও রাজ্য সরকারের দেওয়া পুজো-অনুদান না নেওয়ার কথা জানিয়েছিল। আর শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলার একাধিক ক্লাব ও পুজো কমিটি ইতিমধ্যে এবার পুজো-অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: আর জি কর কাণ্ডে বিচারের দাবি, অশক্ত শরীরে জুনিয়র ডাক্তারদের পাশে বৃদ্ধা

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget