এক্সপ্লোর

R G Kar Protest: আর জি কর কাণ্ডে বিচারের দাবি, অশক্ত শরীরে জুনিয়র ডাক্তারদের পাশে বৃদ্ধা

West Bengal News: আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন বীরভূমের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্নেহময়ী সরকার।

ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: আর জি কর (R G Kar News) হাসপাতালের তরুণী চিকিৎসকের এই মর্মান্তিক পরিণতি, কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। মন চাইছে বিচারের দাবিতে ছুটে যেতে ধর্নাস্থলে। কিন্তু, অসমর্থ শরীর সেই শক্তি দিচ্ছে না। তাই, আন্দোলনকে সমর্থন জানিয়ে, জমানো ১০ হাজার টাকা জুনিয়র ডাক্তারদের উদ্দেশে পাঠিয়েছেন বীরভূমের এই অবসরপ্রাপ্ত শিক্ষিকা।                    

আন্দোলনের পাশে: শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিক জোর এতটুকুও কমেনি। আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন বীরভূমের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা স্নেহময়ী সরকার। শারীরিকভাবে আন্দোলনস্থলে পৌঁছতে পারেননি তিনি। তিনি স্নেহময়ী সরকার। বীরভূমের সিউড়ির ব্রজ গ্রামের বাসিন্দা। বীরভূমের তাঁতিপাড়া ইন্ডিয়ান টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। ২০০৭ সালে অবসর নেন। ছাত্র গড়ার কারিগর ছিলেন। নিজেও মেয়ের মা। আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্য়ু তাঁকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। তাই, বিচারের দাবিতে ছাত্র সমাজের এই আন্দোলন দেখে চুপ থাকতে পারেননি ৭৬ বছরের এই মানুষটি। মন পড়ে আছে সেই ধর্নাস্থলে। কিন্তু অসুস্থতার জন্য় যেতে অপারগ। তাই, পেনশনের টাকা থেকে ১০ হাজার টাকা তিনি তুলে দিয়েছেন আন্দোলনকারীদের হাতে। পাঠিয়েছেন তাঁর জমানো ১০ হাজার টাকা। অবসরপ্রাপ্ত শিক্ষিকা বলেন, " মেয়েটার মারা যাওয়া আমায় অত্য়ন্ত... আমি ঘুমোতে পারছিলাম না। ছটফট করেছি। কী কষ্ট পেয়েছে। আমি কি কিছু করতে পারি! এত দূর থেকে। তাই এটা করেছি। আমি দেখলাম এদের কে খাবার এনে দেবে, কে কীভাবে সাহায্য় করবে, ওদের কে দেবে? সেই জন্য়ই জিজ্ঞেস করলাম, এটা দিয়ে তো কিছু অন্তত হবে। ওদের লড়াই তো আমাদের জন্য়। মেয়েটার জন্য় ওরাই লড়াই করছে।''

কবে বিচার পাবে নিহত তরুণী চিকিৎসক? গোটা রাজ্য়ের সঙ্গে অপেক্ষা করছেন বীরভূমের এই বৃদ্ধা শিক্ষিকাও। স্নেহময়ী সরকার বলেন, "ছেলেগুলোর সঙ্গে আছি। আমি নাগরিক সমাজের একজন। আমার মনে ওদের যদি একটু উপকার করতে পারি। আমার সামর্থ অনুযায়ী। দূর থেকে যদি একটু উপকার করতে পারি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Protest: ৫ দফা দাবিতে অনড়, এবার মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের

সেরা শিরোনাম

Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget