এক্সপ্লোর

Rabindra Sarobar Protest: দোলে ক্লাবের জন্য খোলা রবীন্দ্র সরোবরের দরজা, কেন এই সিদ্ধান্ত? বিক্ষোভ পরিবেশপ্রেমীদের

Dolyatra 2025: ছট পুজোর পর এবার দোলের দিন রবীন্দ্র সরোবরে ঢোকা নিয়ে বিতর্ক। ১২ ও ১৩ মার্চ সাধারণের জন্য বন্ধ থাকলেও, ক্লাবের জন্য খোলা থাকবে সরোবরে ঢোকার দরজা।

রুমা পাল, কলকাতা: দোলে ক্লাবের জন্য খোলা থাকবে রবীন্দ্র সরোবর। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই সিদ্ধান্তে প্রতিবাদে এদিন সকালে রবীন্দ্র সরোবরে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে নালিশ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। 

দোল ও হোলির দিন রবীন্দ্র সরোবর বন্ধ থাকলেও, ভিতরের সুইমিং ক্লাবগুলি কি সদস্যদের জন্য খোলা থাকছে? উৎসবের দিন কি আয়োজন করা হচ্ছে দেদার পানীয়ের? এমনই আশঙ্কা প্রকাশ করে, মঙ্গলবার লেকের ১২ নম্বর গেটের সামনে প্রতিবাদ দেখাল লেক লাভার্স ফোরাম অ্যান্ড মর্নিং ওয়াকার্স।
মঙ্গলবার লেকের সামনে প্রতিবাদে সামিল হন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা প্রীতম সরকারও।

কলকাতার ফুসফুস বলে পরিচিত এবং জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের দেখাশোনার দায়িত্বে রয়েছে KMDA। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা অনুসারে প্রতি বছরই দোল ও হোলির দিন সর্বসাধারণের জন্য রবীন্দ্র সরোবরের গেট বন্ধ থাকে। তবে এবার আশঙ্কা অন্য। ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ইমেল করেছেন লেক লাভার্স ফোরামের সদস্য সৌমেন্দ্রমোহন ঘোষ। তিনি বলেছেন, সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, ১৪/১৫ মার্চ সরোবরের ভিতরে থাকা কিছু সুইমিং ক্লাব তাদের বার খোলা রাখার পরিকল্পনা করেছে। সকাল ১০টা থেকে রাত পর্যন্ত ক্লাবের সদস্য ও অতিথিদের জন্য খোলা রাখতে চাইছে সুইমিং ক্লাবগুলি। এছাড়া রং খেলার পর কিছু সাধারণ মানুষ স্নান করার জন্যও লেকে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তেমন কিছু হলে পুলিশ কমিশনারের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি করা হয়েছে।

আরও পড়ুন: Belgharia Shoot Out: চা খেতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, কোথায় নিরাপত্তা? বেলঘরিয়ার ঘটনায় উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget