এক্সপ্লোর

Belgharia Shoot Out: চা খেতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, কোথায় নিরাপত্তা? বেলঘরিয়ার ঘটনায় উঠছে প্রশ্ন

North 24 Parganas: বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সন্তু দাস। কিন্তু তারপর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন তিনি ও তার পরিবার।

সমীরণ পাল, বেলঘরিয়া: ডাক্তার দেখাতে গিয়ে দোকানে চা খেতে ঢুকেছিলেন। সেখানে গিয়েই গুলিবিদ্ধ হতে হল এক নিরীহ যুবককে। বেলঘরিয়ার শনিবারের ঘটনার পর আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না গুলিবিদ্ধ যুবক ও তার পরিবার। প্রশ্ন উঠছে, সামান্য চায়ের দোকানে গিয়ে যদি গুলিবিদ্ধ হতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? 

চা খেতে গিয়ে গুলি খেতে হল। বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সন্তু দাস। কিন্তু তারপর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন তিনি ও তার পরিবার। গুলিবিদ্ধ সন্তু দাসের বাবা গৌরাঙ্গ দাসের কথায়, "মানুষ রাস্তায় বেরোলে যে কী করবে, কী হবে, বাড়িতে ফিরবে কি আদৌ বলতে পারে না কেউ, যা দিনকালের অবস্থা পড়েছে। ওই তো ডাক্তারখানায় গেল, লেগে চলে আসল। দুশ্চিন্তা তো হবেই। একটাই ছেলে আমার।''

শনিবার রাতে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষকৃতীরা। গোলাগুলির মাঝে পড়ে জখম হন এলাকারই বাসিন্দা সন্তু দাস। যিনি ডাক্তার দেখানোর পর চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। কোমরে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন তিনি। এই ঘটনার পর থেকেই ভয়ে সিঁটিয়ে রয়েছে এলাকাবাসী। অনেকে বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। ওই এলাকার এক বাসিন্দা বলেন, "অনেক ভয় আছে দাদা। আজ পর্যন্ত এসব হয়নি, যা কালকে হয়েছে। আম আদমি কী করবে? আমরা চা খাব গুলি মারে, আমাদের লেগে গেলে কী করব।'' আরেক বাসিন্দার কথায়, "কেউ লোক বেরোতে পারবে এবার? কারও বাড়িতে ঝগড়া আছে, ঝামেলা আছে যা আছে, তো কি আম জনতা, ম্যাঙ্গো পিপল মরবে?''

ডাক্তার দেখাতে বেরিয়ে কোনও নিরীহ ব্য়াক্তিকে যদি গুলি খেতে হয়, তাহলে আইনশৃঙ্খলা ব্য়বস্থার কী হাল? একুশের বিধানসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই সময় দোকানে কেনাকাটা করতে গিয়ে প্রাণ যায় বছর চোদ্দোর এক কিশোরের। আবার পঞ্চায়েত ভোটের আগে, ২০২২ সালের ১৪ নভেম্বর, বীরভূমের সাঁইথিয়ায় গ্রাম দখল ঘিরে তৃণমূলের সংঘর্ষের মাঝে পড়ে বোমাবাজিতে গুরুতর জখম হয় এক নাবালক। এবার বেলঘরিয়াতেও, গুলি খেলেন এক নিরীহ যুবক।

আরও পড়ুন: Jadavpur University Chaos: "কাজ কী? শুধু শাসকের নিরাপত্তা?'' যাদবপুরে পুলিশ প্রবেশে প্রশ্ন পড়ুয়াদের

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget