এক্সপ্লোর

TMC News: রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের, আর জি করের নির্যাতিতাকে নিয়ে পোস্টের জের

Rachna Banerjee: আগে অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। রচনা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।

আবির দত্ত, কলকাতা: তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল এবার। কলকাতার চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। আর জি কর কাণ্ডে নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন রচনা। সেই নিয়ে অভিযোগ দায়ের। আইনজীবীর অভিযোগ, সেই সময় অভিযোগ জানালেও, তারকা সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। (Rachna Banerjee)

ওই আইনজীবীর অভিযোগ, আর জি করের ঘটনার পর নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন রচনা। ফেসবুকে যে বার্তা দেন, তাতেই আর জি করের নির্যাতিতার নাম উচ্চারণ করেছিলেন তিনি। সেটি ভাইরাল হয়ে গিয়েছিল। সেই সময় লিখিত ভাবে অভিযোগ জানানো হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষমতার পালাবদলের পর ফের রচনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। তাঁর দাবি, সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ করেছিলেন সাংসদ রচনা। তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। (TMC News)

পুলিশ ওই অভিযোগ গ্রহণ করেছে। এফআইআর দায়ের করা হয় যাতে, পুলিশের সঙ্গে কথাও হয়েছে ওই আইনজীবীর। এবিপি আনন্দে মুখ খুলেছেেন অভিযোগকারী আইনজীবী। তিনি বলেন, "আমার অভিযোগ হল যে, ২০২৪  সালে আর জি কর ঘটনার পর আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেন ফেসবুকে। সেখানে চার থেকে পাঁচ বার নির্যাতিতার নাম বলেন উনি।"

আরও পড়ুন: সুস্মিতা সেন কি ব্যবহার করেছেন তাঁকে? সম্পর্ক নিয়ে মুখ খুললেন ললিত মোদি, বললেন, ‘আমিই বরং কেপ্ট বয়ফ্রেন্ড ছিলাম’

ওই আইনজীবীর বক্তব্য, "প্রাথমিক ভাবে তদানীন্তন সিপি-র কাছে একটা অভিযোগ করেছিলাম আমি। কিন্তু উনি কোনও অ্যাকশন নেননি। আজ ২০২৬ সালের জুন মাস, এখনও ওই ভিডিওটি অনেক জায়গায় আছে। উনি এটা করেছেন। সাংসদ হিসেবে নিয়ম জানা ওঁর। তাও এটা কেন করলেন? এটাই আমার অভিযোগ। উনি যেন শাস্তি পান।"

আরও পড়ুন: আদালত চত্বরে টাকার বৃষ্টি, গাছের উপর থেকে মুঠো মুঠো ৫০০-র নোট ছড়িয়ে দিল বানর, কুড়োতে হুড়োহুড়ি

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনেকে। সেই আবহেই রচনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। এবারের বিধানসভা নির্বাচনে দলের তারকা প্রচারক ছিলেন রচনা। চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে সক্রিয় ভূমিকায় ছিলেন তিনি। পরাজয়ের পর সংবাদমাধ্যমে রচনা জানিয়েছিলেন, মানুষের রায় মাথা পেতে নেওয়ার পক্ষপাতী তিনি। সাংসদ হিসেবে তিনি নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন। 


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget