এক্সপ্লোর

Kolkata Blast: কাগজ কুড়োতে গিয়ে বোমা বিস্ফোরণ, কলকাতায় মৃত ব্যক্তি

Taltala Blast: শনিবার দুপুরে মধ্য কলকাতার তালতলা এলাকায় বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হল একজন ব্যক্তির। মৃতের নাম বাপি দাস। বয়স ৫৮।

কলকাতা: ভরদুপুরে কাগজ কুড়োনোর সময় রাস্তায় পড়ে থাকা বোমা ফেটে মৃত্যু (Bomb Blast) হল একজন ব্যক্তির। ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার (Kolkata) প্রাণকেন্দ্র ধর্মতলার কাছে অবস্থিত তালতলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ মধ্য কলকাতার এসএন ব্যানার্জি রোডের ওপর অবস্থিত তালতলা এলাকায় কাগজ কুড়োচ্ছিলেন বাপি দাস নামে ৫৮ বছরের এক ব্যক্তি। আচমকা রাস্তার ধারে পড়ে থাকা একটি প্ল্যাস্টিক ব্যাগে হাত দিতেই প্রবল বিস্ফোরণ হয়। এর জেরে জখম হন বাপি দাস। তাঁকে শিয়ালদার এনআরএস হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। 

আরও পড়ুন: RG Kar Protest: লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠকে রাজি জুনিয়র ডাক্তাররা, মন্ত্রী বললেন অনেক দেরি হয়ে গিয়েছে, আর সম্ভব নয়

তালতলার মতো ওই রকম জনবহুল জায়গায় আচমকা এই বোমা বিস্ফোরণের ঘটনার জেরে যানজটেরও সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে তালতলা থানার পুলিশ কর্মীরা গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি চালান। বম্ব স্কোয়াড়ের সদস্যরাও গোটা এলাকা খতিয়ে দেখেন। ফরেনসিক পরীক্ষাও করা হচ্ছে। 

আরও পড়ুন: Mamata Banerjee: অনেক অসম্মান করছেন আপনারা, আন্দোলনকারী ডাক্তারদের বললেন মুখ্যমন্ত্রী

এই ঘটনার খবর শোনার পরেই রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। গোটা ঘটনাটির তদন্ত এনআইএ-কে দিয়ে করানোর দাবি জানিয়েছেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন, "এই বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি মনে করি এনআইএ-কে দিয়ে তদন্ত করা উচিত। কারণ আমার মনে হয় না পুলিশ এই ঘটনার তদন্ত করতে পারবে। এই ঘটনা প্রমাণ করে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ব্যর্থ। যদি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির হাল এই রকম হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।"

এমনিতেই আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল কলকাতা। তার মাঝেই তালতলায় ভর দুপুরে বোমা বিস্ফোরণ হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar News: 'ভিডিও রেকর্ডকারীদের ঢুকতে দেওয়া হয়নি', অপেক্ষায় মমতা, অপেক্ষায় ডাক্তাররা !

সেরা শিরোনাম

Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget