এক্সপ্লোর

RG Kar Protest: লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠকে রাজি জুনিয়র ডাক্তাররা, মন্ত্রী বললেন অনেক দেরি হয়ে গিয়েছে, আর সম্ভব নয়

RG Kar News: চোখে জল চিকিৎসকদের। পরিষ্কার জানালেন আমরা অত্যন্ত হতাশ। মুখ্যমন্ত্রীর সম্মানার্থে মিনিটসের প্রস্তাবেই বৈঠকে রাজি হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা।

RG Kar Protest: শনিবারও কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে হল না জুনিয়র ডাক্তারদের বৈঠক। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য, 'আমরা বিশ্বাস রেখে, মুখ্যমন্ত্রীর সম্মান রাখতে ভিডিওগ্রাফি, লাইভ স্ট্রিমিং ছাড়া মিটিং করতে চেয়েছিলাম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন অনেক দেরি হয়ে গিয়েছে। আর মিটিং সম্ভব হবে না।' 

নিঃশর্ত ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিংয়ের দাবি ছেড়ে শুধুমাত্র মিটিংয়ের মিনিটস নেওয়ার বিষয়তেই রাজি হন তাঁরা। কিন্তু তারপর জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অনেক দেরি হয়ে গিয়েছে। তিন ঘণ্টা তাঁরা অপেক্ষা করেছেন। আর মিটিং সম্ভব নয়। পরে দেখা যাবে। এমনই অভিযোগ করেছেন তাঁরা। এই ঘটনায় স্বভাবতই হতাশ জুনিয়র ডাক্তাররা। চোখে জল অনেকেরই। জুনিয়র ডাক্তাররা বলছেন, ৩৫ দিন ধরে আমরা অপেক্ষা করছি। আমাদের সহকর্মীরা রাস্তায় রয়েছেন। বিচারের দাবিতে, সুবিচারের আশায় রয়েছি আমরা। বাইরে ভিজছি। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন তিন ঘণ্টা হয়ে গিয়েছে। আর বৈঠক সম্ভব নয়। আপনারা বেরিয়ে যান। নাহলে বাস ডেকে দেওয়া হচ্ছে। কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগও করেছেন জুনিয়র ডাক্তাররা। 

মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে শনিবার সন্ধ্যা থেকেই উত্তপ্ত ছিল কালীঘাট চত্বর। ২ ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং ডিজি। বাইরে তুমুল বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষায় ছিলেন জুনিয়র ডাক্তাররাও। দাবি ছিল বৈঠকের স্বচ্ছতা নিয়ে। সেই প্রসঙ্গেই মিটিংয়ের লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী। তিনি প্রস্তাব দেন মিনিটস- এর। মুখ্যমন্ত্রী জানান, সরকারের তরফে বৈঠকের ভিডিও রেকর্ডিং হবে। পরে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে তা শেয়ার করা হবে জুনিয়র ডাক্তারদের সঙ্গে। তবে জুনিয়র ডাক্তাররা ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। প্রাথমিক ভাবে এই প্রস্তাবে রাজি না হলেও পরে মুখ্যমন্ত্রীর সম্মানার্থে শুধু বৈঠকের মিনিটস নেওয়ার প্রস্তাবেই রাজি হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে রাজি হন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তারপরেই ভেস্তে যায় মিটিং। দীর্ঘ সময় অপেক্ষা করা হয়েছে, দেরি হয়ে গিয়েছে, আজ আর মিটিং সম্ভব নয়, এমনই বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, গুরুতর অভিযোগ জুনিয়র ডাক্তারদের। পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনও জানাননি আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। 

আরও পড়ুন- কথা না বলতে চাইলেও ভিতরে এস, তোমরা ভিজো না, আমার অনুরোধ... কালীঘাটে আর কী কী বললেন মুখ্যমন্ত্রী 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget