এক্সপ্লোর

Rahul Banerjee Death: চলছে ময়নাতদন্ত, রাহুলের অপেক্ষায় শববাহী শকট, কখন ফিরবে কলকাতায় ?

Rahul Banerjee Last Rite : আজ রাহুলের মৃতদেহের ময়নাতদন্ত, প্রিয় অভিনেতাকে শেষবার দেখতে উপস্থিত প্রচুর মানুষ

সন্দীপ সরকার, কলকাতা: গতরাতেই রাহুলের দেহ নিয়ে আসা হয়েছে তমলুক মেডিক্যালে। অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ জানতে, আজই তাঁর দেহের ময়নাতদন্ত। এবং ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরেই আজ অভিনেতার মরদেহ নিয়ে আসা হবে কলকাতায়, তার বাসভবনে। 

আরও পড়ুন, অভিনেতা রাহুলের বিজয়গড়ের বাড়ির সামনে BJP প্রার্থী পাপিয়া অধিকারী পৌঁছতেই তুমুল উত্তেজনা ! "এটা স্লোগান দেওয়ার জায়গা না.."

তমলুক মেডিক্যাল কলেজের যে মর্গ রয়েছে, যে শবদেহবাহী গাড়ি রয়েছে, তা সাজানো হচ্ছে। এই গাড়িতে করেই কলকাতার পথে রওনা হবে, ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর। পরিবারের তরফে কেউ একজন আসবেন, তিনি এখান থেকে অফিসিয়ালি নিয়ে যাবেন। তার আগে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিকরা তাঁরা এসে পৌঁছেছেন।  এখানে ইউনিটের যারা সহ অভিনেতা রয়েছেন, সহকলাকুশলী রয়েছেন, তাঁদের মধ্যেও এক দুইজন এসে পৌঁছেছেন। ময়নাতদন্ত প্রক্রিয়া চলবে ফরেন্সিক মেডিসিন বিভাগে। অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসার পরে, বহু মানুষই হাসপাতাল চত্বরে এসে পৌঁছেছেন। শেষ অবধি পাওয়া খবরে, ইতিমধ্যেই শেষ হয়েছে ময়নাতদন্ত, রাহুলের নিথর দেহ নিয়ে কলকাতার পথে রওনা দিয়েছে শববাহী শকট।

ওড়িশা পুলিশের দাবি, সমুদ্রে নাচের দৃশ্যের শ্যুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুলদুর্ঘটনার পর রাহুলকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওড়িশা পুলিশের দাবি, তালসারিতে যে শ্যুটিং চলছিল, তার কোনও অনুমতি ছিল না। দিঘা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। যদিও শ্যুটিং স্টাফরা জানাচ্ছেন, নিয়মমাফিক অনুমতি নিয়ে শ্যুটিং চলছিল।  

পরিচালক রাজ চক্রবর্তী বলেন, প্রথমত, কেউ আমরা ভাবতে পারছি না, মেনে নিতে পারছি না যে রাহুল নেই। রাহুল খুবই ভাল একজন অভিনেতা এবং রাহুলের সঙ্গে আমার প্রথম কাজ 'চিরদিনই তুমি যে আমার'। ২০০৮ সালে, মানে আজ থেকে ১৮ বছর আগে। অভিনেতা হিসেবে খুব ভাল ছিল।' রবিবার সকাল থেকে একটি ধারাবাহিকের শুটিং চলছিল দিঘা সংলগ্ন ওড়িশার তালসারিতে। আর বিকেলে সেখানেই ঘটে যায় চরম অঘটন। ওড়িশা পুলিশের দাবি, দুপুরে সমুদ্রে নাচের দৃশ্যের শ্যুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুল। শ্যুটিংয়ের কোনও অনুমতি ছিল না।যদিও শ্যুটিং স্টাফদের দাবি, অনুমতি ছিল। দুর্ঘটনার পর রাহুলকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন, চিকিৎসক।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget