এক্সপ্লোর

Kanchenjunga Express Train Accident :কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ফেরাল গাইসাল, বালাসোরের ভয়াবহ স্মৃতি, এখনও দগদগে অতীত

Rail Accident History : ২০২৩ সালের ২ জুন । বালাসোরে বাহানাগা বাজার রেলস্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় ৩০০ র কাছাকাছি মানুষের ।

কলকাতা : শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ফিরিয়ে দিচ্ছে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া একাধিক রেল দুর্ঘটনার স্মৃতি। আর সবথেকে বেশি করে মনে করাচ্ছে বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যুর সেই শিউরে ওঠা ঘটনা। 

২০২৩ সালের ২ জুন । বালাসোরে বাহানাগা বাজার রেলস্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় ৩০০ র কাছাকাছি মানুষের । সেই ঘটনার  সঙ্গে এখনও দগদগে ১৯৯৯ সালে ঘটে যাওয়া গাইলাস রেল দুর্ঘটনার ক্ষত। ১৯৯৯ সালের ২ অগাস্ট গভীর রাতে ঘটেছিল গাইসাল রেল দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় অবধ অসম এক্সপ্রেস আর ব্রহ্মপুত্র মেলের। সরকারি হিসেব, মৃত্যু হয় অন্তত ৩০০ যাত্রীর। ২৫ বছর আগের ভয়ঙ্কর সেই রাতের স্মৃতি এখনও ততটাই যন্ত্রণা দায়ক স্বজনহারা পরিবারগুলির কাছে। 

গাইসালের ভয়াবহ স্মৃতি 

১৯৯৯ সালে উত্তর-দিনাজপুর বিহার সীমানার ছোট্ট গ্রাম গাইসালের নির্ঘুম রাত কেটেছিল সেদিন। সেদিনও একটার উপর একটা ট্রেন উঠে গিয়ে মৃত্যু হয় শয়ে শয়ে জনের। আর ২০২৩ সালে এই জুন মাসেই ওড়িশার বাহানাগা গ্রামের বাসিন্দাদের ঘুম উড়ে যায় ৩ টি ট্রেনের সংঘাতে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সেই বিভীষিকা কাটতে না কাটতেই ফের একবার দুর্ঘটনার সাক্ষী রইল বাংলার মানুষ। একের পর এক মৃত্যুর খবর আসছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থেকে।  

 

গাইসাল দুর্ঘটনা
গাইসাল দুর্ঘটনা

২০২৩ এর রেল দুর্ঘটনার স্মৃতি 

গত এক বছরে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটে। ২০২৩ সালেপ ২৬ অগাস্ট  মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জনের মৃত্যু হয়। ১১ অক্টোবর  বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে পড়ে দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস। মৃত্যু হয় ৫ জনের।  আহত হন ৩০ জন। ২৯ অক্টোবর আবার বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়। আহত হন ৫০ জন।   

২০২৪ এ ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা 

আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৩০ কিলোমিটার দূরে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, সিগন্যাল ভেঙে মালগাড়ির চালক দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারেন। এক্সপ্রেস ট্রেনের ৩টি কামরা লাইনচ্যুত হয়। পিছনের ২টি কামরা দুমড়ে-মুচড়ে গিয়ে প্রায় ২০ ফুট দূরে অন্য লাইনে গিয়ে পড়ে। আরেকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। সিগন্যাল বিভ্রাট নাকি অন্য কোনও কারণে এই ভয়াবহ দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।  

আরও পড়ুন : 

ড্রাইভারের মৃত্যু-শঙ্কা, মৃতের শঙ্কা হতে পারে ২৫ থেকে ৩০, কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় কী বার্তা রেলমন্ত্রীর?

 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget