এক্সপ্লোর

Kanchanjungha Express Accident : ড্রাইভারের মৃত্যু-শঙ্কা, মৃতের সংখ্যা হতে পারে ২৫ থেকে ৩০, কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় কী বার্তা রেলমন্ত্রীর?

Kanchanjungha Express Accident Update : প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা শেষ দুটি কামরায় অধিকাংশ মানুষই মারা গিয়েছেন। আশঙ্কা, চালকও আর জীবিত নেই।

আবির দত্ত, কলকাতা : শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express ) মালগাড়ির ধাক্কায় মৃত্যু মিছিলের আশঙ্কা। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ।  পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে ভয়ঙ্কর ছবি সামনে আসছে। প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা শেষ দুটি কামরায় অধিকাংশ মানুষই মারা গিয়েছেন। আশঙ্কা, চালকও আর জীবিত নেই। মনে করা হচ্ছে, মালগাড়ির চালক মারা গিয়েছেন। গ্যাস-কাটারের অভাবে এখনই তাঁকে বের করা যাচ্ছে না। 

 দুমড়ে মুচড়ে গিয়েছে দুটি কামরাই। ইতিমধ্যেই ৫ টি মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। তিনি লিখেছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। রেল, এনডিআরএফ এবং এসডিআরএফ  নিজেদের  মধ্যে সমন্বয় রেখে কাজ করছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

রেলের দাবি, ৩ রেলকর্মী ও ৫ যাত্রী-সহ ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক অনিল কুমার, সহকারী চালক শঙ্করমোহন দাস এবং এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে। ঘটনাস্থলে যান দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দিল্লি থেকে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।  

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। উত্তরবঙ্গের ৫টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। 

উত্তরবঙ্গের এই ট্রেন অ্যাক্সিডেন্টে ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায় কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের বগি। মানুষের ভুল নাকি যন্ত্রের ত্রুটি, ফের উঠল প্রশ্ন। প্রশ্ন উঠছে , বারবার রেল দুর্ঘটনার দায় কার? করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেও কেন শিক্ষা নিল না রেল? মালগাড়িতে কেন ছিল না অ্যান্টি কলিশন ডিভাইস? এখনও কেন বসানো গেল না 'কবচ'? কী করে একই লাইনে চলে এল দুটি ট্রেন? ভাড়া বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া, যাত্রী সুরক্ষা কোথায়?  


আরও পড়ুন : 

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ফেরাল গাইসাল, বালাসোরের ভয়াবহ স্মৃতি, এখনও দগদগে অতীত

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget