এক্সপ্লোর

Purba Bardhaman: সকাল থেকে রেল অবরোধ, ঘণ্টাখানেক আটকে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী

Rail Blockade: খানা স্টেশনে দীর্ঘদিন ধরে দাঁড় করিয়ে রাখা হয় লোকাল ট্রেন। ঘণ্টাখানেক পরে উঠে যায় সেই অবরোধ।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমানের খানা জংশনে রেল অবরোধ। লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে চলছে অবরোধ। এই অবরোধের কারণে আটকে পড়েছে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস।

কী অভিযোগে বিক্ষোভ:
যাত্রীদের অভিযোগ, রামপুরহাট থেকে যে ট্রেনগুলো বর্ধমানে আসে। সেগুলো খানা স্টেশনে দীর্ঘদিন ধরে দাঁড় করিয়ে রাখা হয়। ওই লোকাল ট্রেনগুলিতে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। ওই ট্রেনগুলিতে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। লোকালগুলিকে দাঁড় করিয়ে রাখা হয় বলে স্থানীয় বাসিন্দাদের কাজে যেতে দেরি হয়ে যায় বলে অভিযোগ। তাঁদের দাবি, লোকালগুলিকে দাঁড় করিয়ে রেখে দূরপাল্লার ট্রেনগুলিকে পার করিয়ে দেওয়া হয়। এদিনও সেরকম ঘটনা ঘটে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।  

এদিন বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় একটি লোকালকে। তখনই খবর আসে যে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস আসছে ওই স্টেশনে। তখনই রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন অনেকে। পরিস্থিতি সামলাতে চলে আসেন রেলকর্মীরা। তাঁরা কথা বলা শুরু করেন। অবশেষে ঘণ্টাখানেক পরে ওঠে অবরোধ। 

বারবার রেল-সমস্যা:
বেশ কিছুক্ষণ ধরে আন্দোলন চলার ফলে ধাক্কা লেগেছে রেল চলাচলে। সম্প্রতি সম্পূর্ণ অন্য একটি কারণে ধাক্কা লেগেছিল রেল যোগাযোগে। কদিন আগেই শিয়ালদা মেইন লাইনে একের পর এক ট্রেন বাতিল হয়। নৈহাটি-রানাঘাটের লাইনে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন থাকে। যার ফলে ১২ ঘণ্টায় শিয়ালদা মেইন লাইনে ৪২টি লোকাল ট্রেন বাতিল করা হয়।  এর কদিন আগেই হলদিয়া-পাঁশকুড়া রুটে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনের বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি ঘটেছিল। আচমকাই বিকট শব্দ করে, ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে হলদিয়া-হাওড়া লোকাল। যাত্রীরা আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামার চেষ্টা করলে কয়েকজন আহত হন। স্থানীয় সূত্রে খবর, রেলের বিদ্যুতের তার ছিঁড়েই বিপত্তি ঘটে। সেদিনই আসানসোল লাইনেও ট্রেনের সমস্যা দেখা দেয়। আসানসোল-রাঁচি মেমুর প্যান্টোগ্রাফ ভেঙে গিয়ে বিপত্তি হয়। জয়চণ্ডী পাহাড় স্টেশনের অদূরে দাঁড়িয়ে যায় ট্রেন। এর জেরে আদ্রা আসানসোল রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়াও আদ্রা ডিভিশনেই দামোদর-বার্নপুর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আরও বেশ কিছুদিন আগে কুড়মি আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরে রেল যোগাযোগে সমস্যা হয়েছিল। 

আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাটপাড়া ! পার্টি অফিসের মধ্যেই তৃণমূল কর্মীর দিকে গুলি  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget