এক্সপ্লোর

Rail News: বোলপুর স্টেশনে আটকে গণদেবতা এক্সপ্রেস, তীব্র গরমে যাত্রীদের চরম ভোগান্তি

Train News: প্রায় দুই ঘণ্টা ধরে বোলপুরে আটকে রয়েছে হাওড়া-আজিমগঞ্জ ডাউন গণদেবতা এক্সপ্রেস।

কলকাতা: ইঞ্জিন বিকল, বোলপুর স্টেশনে আটকে গণদেবতা এক্সপ্রেস (Ganadevta express)। প্রায় দুই ঘণ্টা ধরে বোলপুরে আটকে রয়েছে হাওড়া-আজিমগঞ্জ ডাউন গণদেবতা এক্সপ্রেস। তীব্র গরমে চরম ভোগান্তির শিকার, ক্ষুব্ধ ট্রেনযাত্রীরা।

এক যাত্রী ক্ষোভ উগরে দিয়ে জানান, 'আমরা এখানে বোলপুরে দাঁড়িয়ে আছি আটটা থেকে। তার আগে আমেদপুরে দাঁড়িয়ে ছিলাম। ট্রেনের ইঞ্জিন তো অনেকক্ষণ ধরেই খারাপ। বলছে তো সারাবে, তবে এখনও তো কিছুই সারিয়ে উঠতে পারেনি।' আরেকজনকে বলতে শোনা যায়, 'এতক্ষণে তো আমরা পৌঁছে যেতাম।' অপর এক যাত্রীর ক্ষেত্রে এটি ছিল কানেক্টিং ট্রেন। এরপরে তাঁদের হাওড়া থেকে অন্য ট্রেন ধরার কথা। কিন্তু ট্রেন বোলপুরে দাঁড়িয়ে থাকায় তাঁদের আশঙ্কা যে সেই ট্রেনও ধরতে পারবেন না তাঁরা। তিনি বলেন, 'ট্রেনটা ছাড়া উচিত, অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে, আমাদের চেন্নাইয়ের টিকিট কাটা রয়েছে। ওই ট্রেনটাই এটার জন্য ধরতে পারব না।'

সব মিলিয়ে চরম ভোগান্তিতে যাত্রীরা ক্ষুব্ধ। আপাতত নতুন ইঞ্জিন এলে ট্রেন হাওড়ার উদ্দেশে রওনা দেবে বলেই রেল সূত্রে খবর। অবশ্য ট্রেনে ভোগান্তি নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে প্রচুর ট্রেন দুর্ঘটনাও খবরও সামনে উঠে এসেছে।

দিনকয়েক আগেই উত্তরাখণ্ডের হৃষিকেশে বড় রেল দুর্ঘটনা ঘটে। যোগ নগরী রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় উজ্জয়িনী এক্সপ্রেসের তিনটি কোচ। রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ খাণ্ড গ্রাম এলাকার কাছে ঘটনাটি ঘটে। ডিরেলড হয়ে যাওয়া কামরা কার্যত ঝুলে রইল উপর থেকে। সে এক ভয়াবহ দৃশ্য। স্বস্তির খবর একটাই, দুর্ঘটনার সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। ফলে বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে।

আরও পড়ুন:- গঙ্গাসাগরে তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে ত্রাণ পাচারের অভিযোগ, গ্রেফতার বীজপুর, বাঁকুড়ার তৃণমূল নেতা 

গত রবিবারই আবার একদিন আগেই বিহারের সাসারাম-পাটনা প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে দেখা যায় ট্রেনের একটি কামরা। রেল সূত্রে খবর, সাসারাম স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল সাসারাম থেকে পাটনাগামী প্রথম প্যাসেঞ্জার ট্রেন। সেই সময় আচমকা আগুন ধরে যায় ট্রেনের একটি কামরায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনযাত্রীদের মধ্যে। তবে স্বস্তির খবর, ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে ট্রেনের কামরায় আগুন লেগে থাকতে পারে। ফলে ট্রেন নিয়ে অস্বস্তি, অসন্তোষ কিন্তু নতুন কিছু নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Advertisement

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget