এক্সপ্লোর

Rain Update : চৈত্রের তীব্র গরমের মধ্যেই বর্ষা নিয়ে আশার কথা শোনাল আবহাওয়া দফতর

Southwest Monsoon Update : এপ্রিলে অস্বাভাবিক গরমে নাঝেহাল মানুষ।   ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক সময়ই প্রবেশ করবে দেশে। 

নয়া দিল্লি : নববর্ষ পড়তে না পড়তেই গরমে তটস্থ সারা দেশ।   দেশের বেশিরভাগ জায়গায় বইছে তাপপ্রবাহ।  এপ্রিলে অস্বাভাবিক গরমে নাঝেহাল মানুষ।   ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক সময়ই প্রবেশ করবে দেশে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, " ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঠিক সময়ই প্রবেশ করবে।" ১৯৭১ থেকে ২০২০ সালের পরিসংখ্যানের উপর ভিত্তি করে আবহাওয়া দফতর জানিয়েছে,  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের দেশে যে বৃষ্টিপাত হয়, তার   স্বাভাবিক পরিমাণ ৮৬৮.৬ মিলিমিটার। 

 ভারতের উত্তরাঞ্চল, মধ্য ভারত, হিমালয়ের পাদদেশে এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে, উত্তর-পশ্চিম ভারতের অংশ বিশেষে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।
গরমে ঝলসে যাচ্ছে দিল্লি। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি।  সেই সঙ্গে বইবে ঝোড়ো বাতাস, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া অফিস আরও পূর্বাভাস দিয়েছে যে আগামী তিন দিন শহরে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

বর্ষা  সাধারণত ভারতে ১ জুন শুরু হয় এবং গ্রীষ্মকালীন ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ৭০% ই হয় মৌসুমী বায়ুর প্রভাবে।  এটি  কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বর্ষা কৃষি উৎপাদন  বাড়াতে সাহায্য করে এবং গ্রামীণ অর্থনীতির উন্নত করে।

পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট 
 চৈত্রের শেষ লগ্নে প্যাচপ্যাচে গরমে কাবু শহর কলকাতা (Kolkata)। আবহাওয়া দফতর কয়েকদিন ধরে বৃষ্টির সম্ভাবনার (rain Forecast) কথা শোনালেও, বৃষ্টির দেখা নেই। কালবৈশাখীর স্বস্তিও পায়নি শহর। 

নববর্ষে গরম কেমন থাকবে ? 
নববর্ষে দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম (heat Wave) । থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণ বঙ্গের। উত্তরবঙ্গে যদিও  বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'এবার মিলবে পাপের ফল', ইন্দ্রনীলের গ্রেফতারির পরই কড়া প্রতিক্রিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তানের
'এবার মিলবে পাপের ফল', ইন্দ্রনীলের গ্রেফতারির পরই কড়া প্রতিক্রিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তানের
Arjun on Kajal : 'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে

ভিডিও

Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget