এক্সপ্লোর

Raksha Bandhan 2021: শহর থেকে জেলা-- রাজ্যের সর্বত্র পালিত হল রাখিবন্ধন উৎসব

রাখিবন্ধনে কোথাও করা হল জনসংযোগ, কোথাও পথচলতি মানুষকে মাস্ক পরিয়ে দেওয়া হল কোভিড সচেতনতার বার্তা। আবার কোথাও গাছকে রাখি পরিয়ে দেওয়া হল পরিবেশ সচেতনতার বার্তা...

কলকাতা: শহর থেকে জেলা-- রাজ্যের সর্বত্র পালন করা হল রাখিবন্ধন উৎসব। রাখি বন্ধনে কোথাও করা হল জনসংযোগ, কোথাও পথচলতি মানুষকে মাস্ক পরিয়ে দেওয়া হল কোভিড সচেতনতার বার্তা। আবার কোথাও গাছকে রাখি পরিয়ে দেওয়া হল পরিবেশ সচেতনতার বার্তা। 

এদিকে, আফগানিস্তানে তালিবানের হাতে খুন হয়েছিলেন কাবুলিওয়ালার বাঙালি বউ-এর লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাগুইআটিতে তাঁর পাড়ার বাসিন্দারা রাখি পরালেন কলকাতায় থাকা আফগানদের হাতে। 

রাখিবন্ধন উৎসবে আফগানিস্তানের বাসিন্দাদের পাশে থাকার বার্তা। এদিন দক্ষিণ দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উত্সবে উপস্থিত ছিলেন কর্মসূত্রে কলকাতার বাসিন্দা আফগানরা। এলাকার মহিলারা তাঁদের হাতে পরালেন রাখি। 

করোনা কেড়ে নিয়েছে গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের প্রাণ। যতদিন বেঁচে ছিলেন তাঁর নেতৃত্বেই গোসাবার চুনাখালিতে পালন করা হতো রাখি বন্ধন উৎসব। এবার প্রয়াত বিধায়কের স্মৃতির উদ্দেশ্যে এই দিনটি পালন করলেন চুনাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। 

পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। মিষ্টিমুখ করিয়ে দেওয়া হল জনসংযোগের বার্তা।  পাশাপাশি প্রয়াত বিধায়কের স্মৃতির উদ্দেশ্যে রাখিবন্ধন পালন করা হয় মসজিদবাটি এলাকাতেও । মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন প্রয়াত বিধায়কের ছেলে বাপ্পাদিত্য নস্কর। তিনি বললেন, বাবা প্রতি বছর এই উৎসব পালন করতেন। আমরা তাঁর স্মৃতিতে মানুষের পাশে দাঁড়ালাম।

যে কোনও দিন গোসাবায় উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সেই কথা মনে রেখেই যেন শাসক শিবিরের পক্ষ থেকে দেওয়া হল মানুষের পাশে থাকার বার্তা। 

অন্যদিকে, পিছিয়ে নেই বিরোধী শিবিরও। হুগলির চুঁচুড়ায় বিজেপির উদ্যোগে পালন করা হল রাখি বন্ধন উৎসব। চুঁচুড়ায় বিধানসভা কেন্দ্র থেকে হার মানতে হলেও এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর কাজে হার মানতে রাজি নন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। স্থানীয়দের হাতে রাখি পরিয়ে একতার বার্তা দেন তিনি। তিনি বলেন, রবীন্দ্রনাথ রাখিবন্ধন করেছিলেন। বাংলা আমাদের গর্ব। বাংলার মানুষ এক থাকবেন।

সল্টলেকে বিজেপির রাখিবন্ধন উৎসব পালন। এদিন বিডি ব্লক ও করুণাময়ীতে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে রাখি পরিয়ে দেন। 

অটো-টোটো ও ট্যাক্সিচালকদের রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম।  পাশাপাশি, সোনারপুর থানার উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসবে যোগ দেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। রাখি পরানোর পাশপাশি পথচলতি মানুষদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার।

আসানসোলের মহিশিলাতেও বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেন মহিলা মোর্চার সদস্যরা । 

একই রকমভাবে পথচলতি সাধারণ মানুষ, পুলিশকর্মীদের হাতে রাখি ও মুখে মাস্ক পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। 

বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে, সৌভ্রাতৃত্বের বার্তা দিতে রাখি বন্ধন উত্সবের প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরে। রাখিবন্ধনে সেই বার্তা নিয়ে হাওড়াতেও মিলে-মিশে গেল সমস্ত ধর্ম-সম্প্রদায়।

সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি মাস্ক, স্যানিটাইজারে সচেতন করা হল করোনা নিয়ে।  পুরুলিয়াতেও রাজ্যের শাসক দলের পক্ষ থেকে রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে দেওয়া হয় সৌভ্রাতৃত্বের বার্তা।

মেদিনীপুর শহরের স্কুলপড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা অভিনব পদ্ধতিতে উদযাপন করল রাখি বন্ধনের দিনটিকে। শহরের বিভিন্ন গাছে রাখি বেঁধে প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা দিলেন মেদিনীপুরবাসীরা। 

শুধু রাখি বন্ধনই নয়, এদিন তারা প্রতিজ্ঞা নিলেন সারা বছর ধরে গাছগুলিকে ও প্রকৃতিকে রক্ষা করার ও শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget